সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে চিকিৎসাসেবার মান এবং প্রযোজ্য আইন ও বিধিবিধান যথাযথভাবে প্রতিপালন নিশ্চিত করতে সিরাজগঞ্জের স্টার স্পেশালাইজড হাসপাতালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসককে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

রোববার (২ আগস্ট) পরিচালিত এ অভিযানে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) অ্যাক্ট, ২০১০ অনুযায়ী সংশ্লিষ্ট চিকিৎসককে এবং Medical Practice and Private Clinics and Laboratories (Regulation) Ordinance, 1982 অনুযায়ী হাসপাতাল কর্তৃপক্ষকে আইনানুগভাবে জরিমানা করা হয়। অভিযানে সর্বমোট ৩৫ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়।

এ সময় হাসপাতালে চিহ্নিত অনিয়ম দ্রুত সংশোধনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি চিকিৎসাসেবা ও হাসপাতাল ব্যবস্থাপনায় প্রযোজ্য আইন, বিধি-বিধান এবং সরকারি নির্দেশনা যথাযথভাবে অনুসরণের জন্য হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

অভিযানটি পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন ও ডেপুটি সিভিল সার্জন ডা. তাসলিমা জান্নাত। এ সময় র‍্যাবের একটি দল সার্বিক সহযোগিতা প্রদান করে।

সংশ্লিষ্টরা জানান, জনসাধারণের নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বেসরকারি হাসপাতাল ও ক্লিনিকে এ ধরনের তদারকি ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জে স্টার স্পেশালাইজড হাসপাতালে অভিযান, ৩৫ হাজার টাকা জরিমানা

আপডেট টাইম : ০৯:৫৯:৪১ অপরাহ্ন, রবিবার, ২ অগাস্ট ২০২৬