সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: বিএনপির বিপুল বিজয়ে জামায়াতের ভরাডুবি

একযুগ পর উৎসবমুখর পরিবেশে সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থীরা বিপুল বিজয় অর্জন করেছে। এ নির্বাচনে গোপনে প্যানেল দিয়েও জামায়াতে ইসলামীর ভরাডুবি হয়েছে বলে উল্লেখ করেছেন নব নির্বাচিত প্রেসিডেন্ট সাইদুর রহমান বাচ্চু।

সোমবার (৮ ডিসেম্বর) বেলা ১২টায় সিরাজগঞ্জ চেম্বার ভবনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেন, আমরা কোন প্যানেল করেছিলাম না। সবাইকে স্বতন্ত্রভাবে নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলাম। একটি রাজনৈতিক দল গোপনে প্যানেল গঠন করে ভোটারদের সামনে উপস্থাপন করেছিল। সম্মিলিত ব্যবসায়ী জোটের নামে জামায়াতে ইসলামীর ওই প্যানেলকে আমরা ফেস করেছি।

তিনি বলেন, ওই প্যানেলে প্রেসিডেন্ট প্রার্থীর থেকে তিনগুণেরও বেশি ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি। যার কারণে সবার মাঝেই আলোচনা হচ্ছে জামায়াতে ইসলামীর ভরাডুবি হয়েছে। তারা যতই গোপনীয়তা রক্ষা করুক, যতই ছদ্মবেশে আসুক। সিরাজগঞ্জের মানুষ তাদের চেহারা চিনে রেখেছে।

মতবিনিময় সভায় নব নির্বাচিত সিনিয়র ভাইস প্রেসিডেন্ট অমর কৃষ্ণ দাস, ভাইস প্রেসিডেন্ট আব্দুল কাদের, পরিচালক হাজী আব্দুস সাত্তারসহ নব-নির্বাচিত নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার (৬ ডিসেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জেলার ব্যবসায়ীদের অন্যতম এই সংগঠনটির নির্বাচন অনুষ্ঠিত হয়।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচন: বিএনপির বিপুল বিজয়ে জামায়াতের ভরাডুবি

আপডেট টাইম : ০৫:৪১:৫৯ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫