সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জ নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

সিরাজগঞ্জে নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২৭ জুলাই) দুপুরে শহরের মুজিব সড়ক, বি.এ কলেজ ও ফজলুল হক রোডে এ অভিযান চালানো হয়। পৃথক এসব অভিযানে নেতৃত্ব দেন সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো: নাজমুল হোসেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারি পরিচালক মো. সোহেল শেখ।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, আজ দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. নাজমুল হোসেনের নেতৃত্বে মুজিব সড়কস্থ আরমানি রেঁস্তোরায় অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের অভিযোগে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

অপরদিকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখের নেতৃত্বে বি.এ কলেজ এলাকায় অভিযান চালানো হয়। এ সময় নিষিদ্ধ বেকারি পণ্য ইস্ট বেকার বিক্রি করার অপরাধে হোটেল ও কনফেকশনারির মালিক মো: রিপন শেখকে ৫ হাজার টাকা অবৈধভাবে ময়দা ও সুজি তৈরি ও বিপণন করায় মেসার্স আরিশা ট্রেডার্সের মালিক মো মাসুদ রানাকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও দাম বেশি নেয়ার অপরাধ প্রমাণিত হওয়ায় নান্না বিরিয়ানি হাউজের মালিক মো হাশেমকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা, র্যাব এর সদস্য এবং ব্যাটেলিয়ন আনসার এর সদস্যবৃন্দ উপস্থিত থেকে অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারি পরিচালক মো. সোহেল শেখ জানান, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জ নিরাপদ খাদ্য নিশ্চিতে অভিযান, ৪ প্রতিষ্ঠানের জরিমানা

আপডেট টাইম : ০৯:৩৩:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬