সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জ মহাসড়কে বাস উল্টে আহত ৫

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫
  • 168

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম

সিরাজগঞ্জের কামারখন্দে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারে ধাক্কা দেওয়ার পর উল্টে গিয়ে অন্তত ৫ জন আহত হয়েছেন।

২ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল সাড়ে ৮টার দিকে যমুনা সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে কামারখন্দ উপজেলার বাগবাড়ি এনডিপি অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। আহতদের নাম পরিচয় জানা যায়নি।

যমুনা সেতু পশ্চিম থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. রমজান আলী জানান, কক্সবাজার থেকে চাপাইনবাবগঞ্জগামী পাতা পরিবহণের একটি যাত্রীবাহী বাস বাগবাড়ি এনডিপি অফিসের সামনে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিডভাইডারে ধাক্কা দেয়। এ সময় বাসটি উল্টে গিয়ে বেশ কয়েকজন যাত্রী আহত হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

যমুনা সেতু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত বাসকে সরিয়ে ফেলা হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

সিরাজগঞ্জ মহাসড়কে বাস উল্টে আহত ৫

আপডেট টাইম : ১১:৫৯:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ অক্টোবর ২০২৫