সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সিরাজগঞ্জ-২ আসনে ফিরলো বহুলী: চুড়ান্ত প্রজ্ঞাপণ জারি

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ১০:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫
  • 97

জনতার কণ্ঠ ডেস্ক:

ত্রয়োদশ সংসদ নির্বাচনের জন্য ৩০০ আসনের চূড়ান্ত সীমানার প্রজ্ঞাপন জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়ন সিরাজগঞ্জ-১ আসন থেকে পূণরায় সিরাজগঞ্জ-২ আসনের সঙ্গে যুক্ত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশন সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এ গেজেট প্রকাশ করা হয়। প্রকাশিত গেজেটে সিরাজগঞ্জ-১ আসনের সঙ্গে থাকা বহুলী ইউনিয়নকে আবারও সিরাজগঞ্জ-২ আসনের সঙ্গে যুক্ত করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে কাজিপুর উপজেলা ও সদর উপজেলার রতনকান্দি, মেছড়া, বাগবাটি ও ছোনগাছা ইউনিয়নের ভোটাররা ভোট দেবেন। সিরাজগঞ্জ-২ আসনে সিরাজগঞ্জ পৌরসভা, সদর উপজেলার খোকশাবাড়ী, শিয়ালকোল, বহুলী, কাওয়াকোলা, কালিয়া হরিপুর ও সয়দাবাদ ইউনিয়ন এবং কামারখন্দ উপজেলার ভোটাররা ভোট দেবেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সিরাজগঞ্জ-২ আসনে ফিরলো বহুলী: চুড়ান্ত প্রজ্ঞাপণ জারি

আপডেট টাইম : ১০:২২:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর ২০২৫