সিরাজগঞ্জ–৬ (শাহজাদপুর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রফেসর ডক্টর এম এ মুহিত দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছেন।
সোমবার (২৯শে ডিসেম্বর) তিনি শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাছে তিনি মনোনয়নপত্র জমা দেন।
এ সময় দলীয় নেতাকর্মী ও সমর্থক তার সঙ্গে উপজেলা পরিষদ চত্বরে উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা উপলক্ষে এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়নপত্র জমা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডক্টর এম এ মুহিত বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে শাহজাদপুরের জনগণ যদি তাকে বিজয়ী করেন, তাহলে তিনি এলাকার সার্বিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগসহ বিভিন্ন খাতে উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের মাধ্যমে শাহজাদপুরকে একটি আধুনিক ও জনবান্ধব উপজেলায় রূপান্তর করা হবে।
তিনি আরও বলেন, দলের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সবসময় শাহজাদপুরের মাটি ও মানুষের কথা বলবেন এবং জনগণের অধিকার আদায়ে সোচ্চার থাকবেন।
এ সময় বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 





















