সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

ছবি : সংগৃহীত

কক্সবাজারের টেকনাফ সীমান্তে মিয়ানমারের আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৭) নামের এক যুবক দুই পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয়েছেন। তিনি টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল এলাকার ফজলুল করিমের ছেলে।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় নাফ নদ সংলগ্ন চিংড়ি ঘেরে মাছ শিকারে গেলে বাংলাদেশ ভূখণ্ডের ৫নং সীমান্ত পিলারের পাশে হঠাৎ মাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মাইন বিস্ফোরণে হানিফের দুই পা উড়ে গেছে।

স্থানীয়দের দাবি, গতকাল রোববার (১১ জানুয়ারি) মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি গুলি করতে করতে বাংলাদেশের অংশে ঢুকে পড়েছিল। ফেরত যাওয়ার সময় তারা বাংলাদেশের অংশে মাইন পুঁতে রেখেছিল। পরে সোমবার সকালে নিজের চিংড়ি ঘের দেখতে গেলে সেখানে মাইন বিস্ফোরণ হয়।

এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা টেকনাফ-কক্সবাজার মহাসড়ক অবরোধ করেন। ফলে কক্সবাজার-টেকনাফ সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে জেলা বিএনপির সদস্য জুনায়েদ আলী চৌধুরী, হোয়াইকং ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সভাপতি হাজি ফেরদৌস আহমদ, সাংগঠনিক সম্পাদক ফরিদুল আলমের নেতৃত্বে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ব্যারিকেড খুলে দেন।

এ ঘটনায় এলাকার এখনো পরিস্থিতি থমথমে বিরাজ করছে।

মাইন বিস্ফোরণের বিষয়ে জানতে চাইলে হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ খোকন কান্তি রুদ্র বলেন, ঘটনাস্থলে আমি যেতে পারিনি। শুনেছি মাইন বিস্ফোরণে হানিফ নামে এক যুবক আহত হয়েছেন। স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে হাসপাতালে নিয়ে গেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সীমান্তে মাইন বিস্ফোরণে যুবকের পা বিচ্ছিন্ন

আপডেট টাইম : ০২:০০:২৫ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬