সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
সহকর্মী গাজী নজরুলের ভাইরাল ভিডিও সম্পর্কে জামায়াতের এমপি

সেই তরুণী নিজেই গাজী নজরুলের সেবায় থাকার আবদার করেছিলেন

নৈতিক স্খলনের কারণে দল থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের বিতর্কিত ঘটনার বিষয়ে নতুন বক্তব্য সামনে এনেছেন দলেরই আরেক সংসদ সদস্য। সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য ও দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, সেই তরুণী নিজেই বিয়ে না করে আজীবন এমপি গাজী নজরুলের সেবায় নিয়োজিত থাকার চরম আবদার করেছিলেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সন্ধ্যায় সাতক্ষীরা সদর উপজেলার ৫ নং শিবপুর ইউনিয়নের গোটাঘাটা মসজিদে এক গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

মুহাদ্দিস আব্দুল খালেক বলেন, ‘এমপি সাহেবের বড় ওয়াইফসহ সবাইকে আমরা ডেকে নিয়ে বসেছিলাম। সেখানে দেখলাম ওই মেয়েটি আবদার করে, ‘আমি অন্য জায়গায় বিয়ে করব না, আমি যতদিন বাঁচব এমপি সাহেবকে সেবা করে যাব’। এভাবেই মেয়েটির অগাধ দাবির মুখে তার মা-বাবা বাধ্য হয়ে তাদের বাড়িতে পরিবারের বিয়ের ব্যবস্থা করছে। কিন্তু কাজটা হয়েছে অসামাজিক, অনৈতিক না।’

পড়ুন: সবই হারালেন জামায়াত এমপি নজরুল

তিনি আরও বলেন, ‘এই অসামাজিক কাজের কারণে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে এমপি সাহেবকে সম্পূর্ণ বহিষ্কার করে দেওয়া হয়েছে। তার এমপি পদও বাতিল হয়ে গেছে। অতএব জামায়াতে ইসলামী নৈতিক ব্যাপারে এবং যেটা হওয়া উচিত সেই ব্যাপারে যদি কেউ স্লিপ করে, সে ব্যাপারে কাউকে ক্ষমা করে না।’

এমপি বলেন, ‘তার এমপি পদ বাতিল করে দিয়েছে, সংগঠন থেকে তাকে বহিষ্কার করে দিয়েছে। অতএব এটা আজকে আমরা শ্যামনগরের জনগণকে জানিয়ে দিয়েছি। তিনি যে পর্যায়ে ভুল করেছেন তা এই পর্যায়ের ব্যক্তির পক্ষে করা সম্ভব না। অন্য একজন ব্যক্তি হলে এটা হয়তো আমরা ভুল মনে করতাম না।’

তিনি বলেন, ‘মসজিদের একজন ইমাম ও একজন সাধারণ ব্যক্তি একই ভুল করলে ইমাম সাহেব আর বাইরের লোক, দুজনের ভুল কি একই রকম? না। ইমাম সাহেব করার কারণে ভুলের মাত্রাটা বেশি। ফলে তাকে সংগঠন থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে। আর লেখালেখি হচ্ছে আপনারা দেখেছেন, তার এমপি পদও থাকবে না, এমপি পদ বাতিল হবে। সেজন্য জামায়াতে ইসলামী এ ধরনের কাউকে কখনো ক্ষমা করে না, অনৈতিক ব্যাপারে কোনো আপস করে না।’

দল থেকে বহিষ্কার, এমপি পদ কি থাকবে গাজী নজরুলের?

শিবপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির মাওলানা মনিরুজ্জামানের সভাপতিত্বে গণসংবর্ধনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওলানা শাহাদাত হোসাইন, জেলা কর্মপরিষদ সদস্য ও উপজেলা শুরা সদস্য মাওলানা মোশাররফ হোসেন এবং সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান প্রার্থী শহীদ হাসান।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সহকর্মী গাজী নজরুলের ভাইরাল ভিডিও সম্পর্কে জামায়াতের এমপি

সেই তরুণী নিজেই গাজী নজরুলের সেবায় থাকার আবদার করেছিলেন

আপডেট টাইম : ০৯:২৬:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬