সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

সেনবাগে তারেক জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • ৩২ জন দেখেছেন
নোয়াখালীর সেনবাগ উপজেলায় তারেক জিয়া সাইবার ফোর্সের উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) বিকেল ৪টায় উপজেলার কাবিলপুর ইউনিয়নের ছমির মুন্সির হাটে অবস্থিত মায়াবী কমিউনিটি সেন্টারে এ সভা আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও তারেক জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন রকি।
এ সময় আরও উপস্থিত ছিলেন তারেক জিয়া সাইবার ফোর্স নোয়াখালীর সভাপতি জসিম উদ্দিন নূর, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান রুবেল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমজাদ হোসেন নিলয়, সহ-সভাপতি আবু নাছের, সহ-সাধারণ সম্পাদক মো. মোকাররম, সহ-সাধারণ সম্পাদক আরাফাত হোসেন রাতুল, সহ-যোগাযোগ বিষয়ক সম্পাদক আদনান রাব্বি ও সাংগঠনিক সম্পাদক শিবলু প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন আমজাদ হোসেন নিলয়। পরে মূল বক্তব্যে আনোয়ার হোসেন রকি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দলের বিরুদ্ধে অপপ্রচার ও বিভ্রান্তি মোকাবিলায় তারেক জিয়া সাইবার ফোর্সকে আরও সংগঠিত ও সক্রিয় ভূমিকা রাখতে হবে। তিনি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে জনমত গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সভা শেষে সেনবাগ উপজেলা তারেক জিয়া সাইবার ফোর্স কমিটি গঠনের বিষয়ে আলোচনা ও মতামত গ্রহণ করা হয়।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

সেনবাগে তারেক জিয়া সাইবার ফোর্স উপজেলা কমিটি গঠন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩৭:০৮ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬