সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেনবাগে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়ন পরিষদের সামনে সড়ক দুর্ঘটনায় মোশারফ হোসেন মজুমদার নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন। এ ঘটনায় কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমনসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যায় কেশারপাড় বোর্ড অফিসের সামনে একটি অটোরিকশা ও মাইক্রোবাসের সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সংঘর্ষে মোশারফ হোসেন মজুমদারসহ কয়েকজন গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় মোশারফ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দুর্ঘটনায় আহত কেশারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক সুমনসহ অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানা গেছে।

মোশারফ হোসেনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে কেশারপাড়সহ আশপাশের এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয়রা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সেনবাগে সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা নিহত, ইউপি চেয়ারম্যানসহ আহত ৩

আপডেট টাইম : ১০:০৬:৫৪ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬