সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন: নরসিংদী জেলা প্রশাসক

শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা। ছবি : সংগৃহীত

নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান কেয়া বলেছেন, জনগণের দোরগোড়ায় মানসম্মত ও নিরবচ্ছিন্ন সরকারি সেবা নিশ্চিত করতে সকল সরকারি কর্মকর্তা-কর্মচারীকে যথাযথভাবে অফিস সময়সূচি মেনে দায়িত্ব পালন করতে হবে। কোনো কর্মকর্তা বা কর্মচারী বিনা কারণে অনুপস্থিত থাকতে পারবেন না। পাশাপাশি সেবা নিতে এসে সাধারণ মানুষ যেন কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়েও সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

সোমবার (২৯ জুন) দুপুরে শিবপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার জনবান্ধব প্রশাসন গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। তাই সরকারি দপ্তরগুলোতে সেবার মান উন্নয়ন, সময়ানুবর্তিতা এবং জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বিশেষ করে সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসকদের নির্ধারিত সময়ে উপস্থিতি নিশ্চিত করে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা প্রদান করতে হবে।

এর আগে তিনি উপজেলার বিভিন্ন সরকারি দপ্তর ও চলমান উন্নয়নমূলক কার্যক্রম পরিদর্শন করেন।

পরিদর্শনকালে বিভিন্ন দপ্তরের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং সরকারি সেবার মান আরও উন্নত করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল ও জনমুখী করার বিষয়ে মতবিনিময় করেন।

উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সারোয়ার আলম, শিবপুর মডেল থানার ওসি মোহাম্মদ কোহিনূর মিয়া, উপজেলা প্রকৌশলী পিন্টু চন্দ্র বন্দ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাকিবুল ইসলামসহ উপজেলার বিভিন্ন দপ্তরের প্রদানরা।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সেবা নিতে এসে কেউ যেন ভোগান্তির শিকার না হন: নরসিংদী জেলা প্রশাসক

আপডেট টাইম : ০৫:০৩:০৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬