সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলেই ই-রিকশায় জরিমানা, মিলবে না নিবন্ধনও

ব্যাটারিচালিত ই-রিকশা ও অটোরিকশা সৌরবিদ্যুৎ ছাড়া অন্য কোনো উৎসের বিদ্যুৎ দিয়ে চার্জ করলে জরিমানার বিধান করা হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। একই সঙ্গে সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ করার শর্ত ভঙ্গ করলে এসব যানবাহনের নিবন্ধন দেওয়া হবে না।

নিবন্ধনের পর একই ধরনের অনিয়ম হলে নিবন্ধন নবায়নও করা হবে না।

সোমবার (১৭ আগস্ট) স্থানীয় সরকার বিভাগ এবং পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের আওতাধীন দপ্তর, সংস্থা ও প্রতিষ্ঠানে সৌরবিদ্যুতের ব্যবহার নিয়ে পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ব্যাটারিচালিত ই-রিকশাগুলোকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনে সিটি করপোরেশন ও পৌরসভার আওতায় নিবন্ধনের ব্যবস্থা করা হচ্ছে। নিবন্ধনের অন্যতম শর্ত হিসেবে এসব যানবাহনের ব্যাটারি সৌরবিদ্যুতের মাধ্যমে চার্জ করার বিধান রাখা হবে।

মীর শাহে আলম বলেন, সৌরবিদ্যুতের বাইরে অন্য কোনো বিদ্যুৎ দিয়ে ই-রিকশা চার্জ করলে নিবন্ধন দেওয়া হবে না এবং নিবন্ধনের পর এমনটি করলে নবায়ন করা হবে না। এ ছাড়া সৌরবিদ্যুতের বাইরে অন্য উৎসের বিদ্যুৎ ব্যবহার করে চার্জ করলে জরিমানার বিধানও আইনে রাখা হচ্ছে।

তিনি জানান, এখন থেকে এসব ই-রিকশার নিবন্ধন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) দেবে না। সিটি করপোরেশন ও পৌরসভা নিবন্ধন দেবে। এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস হয়েছে এবং সেই আইনের আলোকে বিধিমালা প্রণয়ন করা হচ্ছে।

প্রস্তাবিত বিধিমালায় ই-রিকশার নিবন্ধন ফি, নবায়ন ফি এবং অন্যান্য শর্ত নির্ধারণ করা হবে। নিবন্ধনের আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) অথবা জেলা পর্যায়ের সরকারি পলিটেকনিক্যাল ইনস্টিটিউটের অটোমোবাইল শাখা থেকে ফিটনেস সনদ নেওয়া বাধ্যতামূলক করা হবে।

ফিটনেস সনদ নেওয়ার পর ট্রাফিক পুলিশের প্রতিস্বাক্ষর নিয়ে তা সংশ্লিষ্ট সিটি করপোরেশন বা পৌরসভায় জমা দিতে হবে বলেও জানান প্রতিমন্ত্রী।

নতুন বিধিমালার মাধ্যমে একদিকে ই-রিকশার নিবন্ধন ও চলাচলে শৃঙ্খলা আনা, অন্যদিকে এসব যানবাহনের চার্জে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

সৌরবিদ্যুৎ ছাড়া চার্জ দিলেই ই-রিকশায় জরিমানা, মিলবে না নিবন্ধনও

আপডেট টাইম : ১২:৫২:১১ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬