সিরাজগঞ্জ , শুক্রবার, ০৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::

স্বামীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক স্ত্রী টিকটকার আঁখি

র‍্যাব-১৫ এর সদর দপ্তর। ছবি : সংগৃহীত

কক্সবাজারের রামুর চাঞ্চল্যকর বেলাল উদ্দিন জিহাদ হত্যা মামলার প্রধান আসামি ও নিহতের স্ত্রী ‘টিকটকার’ তাহেরা বেগম আঁখিকে গ্রেপ্তার করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সন্ধ্যার দিকে উখিয়া উপজেলার কোটবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-১৫ এর একটি দল।

র‍্যাব-১৫ এর সহকারী পরিচালক আ ম ফারুক জানান, গত ৪ মার্চ রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে বেলাল উদ্দিন জিহাদের গলাকাটা ও অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নৃশংস হত্যাকাণ্ডের পর থেকেই তার স্ত্রী আঁখি আত্মগোপনে চলে যান। এ ঘটনায় নিহতের পরিবার বাদী হয়ে রামু থানায় একটি হত্যা মামলা দায়ের করে। হত্যাকাণ্ডের পর থেকেই র‍্যাব-১৫ ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি দল সোমবার সন্ধ্যায় উখিয়ার কোটবাজার এলাকা থেকে আঁখিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। গ্রেপ্তারকৃত আঁখি সামাজিক যোগাযোগ মাধ্যম ‘টিকটক’-এ বেশ পরিচিত ছিলেন। তিনি উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের দারিয়ার দিঘি এলাকার মো. মুসার মেয়ে।

র‍্যাব-১৫ সূত্র জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রামু থানায় হস্তান্তর করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

অদম্য পলি রানী: পা দিয়ে লিখেই দিচ্ছে এইচএসসি পরীক্ষা

স্বামীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার হলো পলাতক স্ত্রী টিকটকার আঁখি

আপডেট টাইম : ০৩:৫৯:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬