সিরাজগঞ্জ , রবিবার, ১০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি,‎ হুমকিতে টিসিভি ক্যাম্পেইন

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৩:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫
  • 52

0-4064x3074-0-0#

সোহাগ হোসেন, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম
‎সিরাজগঞ্জের তাড়াশে  বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের স্বাস্থ্য সহকারীরা ৬ দফা দাবিতে টানা পঞ্চম দিনের মতো কর্মবিরতি পালন করেছেন। যার ফলে টিকা সেবা সহ হুমকির মুখে টিসিভি ক্যাম্পেইন।
‎রবিবার (৫ অক্টোবর) দেশব্যাপী ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে তাড়াশ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে প্রায় ২৪ জন স্বাস্থ্য সহকারী এই কর্মসূচিতে অংশ নেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের দেওয়ালে ব্যানার টাঙিয়ে এ কর্মবিরতি পালন করেন বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন তাড়াশ উপজেলা শাখার সদস্যরা।
‎তাদের দাবির মধ্যে রয়েছে, বেতনবৈষম্য নিরসন, নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগত যোগ্যতা স্নাতক ও বিজ্ঞান সংযোজন, ইন সার্ভিস ডিপ্লোমার মাধ্যমে ১১তম গ্রেডে প্রতিকরণ, টেকনিক্যাল পদমর্যদা প্রদান, পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে উচ্চতর গ্রেড প্রদান।
‎স্বাস্থ্য সহকারীদের অভিযোগ, তারা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হয়ে আসছেন। দীর্ঘদিন ধরে ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য আন্দোলন করেও কোনো সিদ্ধান্ত না পাওয়ায় তারা বাধ্য হয়ে কর্মবিরতিতে গেছেন। বাধ্য হয়ে তারা ১ অক্টোবর থেকে ইপিআইসহ সব কার্যক্রম বন্ধ রেখে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি পালন শুরু করেছেন। তারা দ্রুত ৬ দফা দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান এবং দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মবিরতি অব্যাহত রাখার ঘোষণা দেন।
‎কর্মবিরতিতে তাড়াশ উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম রিপনের নেতৃত্বে সংগঠনের ২৪ জন সদস্য উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

‘সোজা গুলি করার’ ওপেন নির্দেশনা দিয়ে রেখেছিল শেখ হাসিনা: চিফ প্রসিকিউটর

স্বাস্থ্য সহকারীদের লাগাতার কর্মবিরতি,‎ হুমকিতে টিসিভি ক্যাম্পেইন

আপডেট টাইম : ০৩:০৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৫ অক্টোবর ২০২৫