নোয়াখালী ব্যুরো প্রধান। জনতার কণ্ঠ. কম
নোয়াখালীর হাতিয়া উপজেলার জাহাজমারা ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সন্ধ্যার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত হৃদয় জাহাজমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনতাজ চুয়ানিগো বাড়ির বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, হৃদয় সাগরিয়া বাজারে কাপড়ের ব্যবসা করতেন। সন্ধ্যায় দোকান বন্ধ করার পর বৃষ্টিতে ভেজা অবস্থায় দোকানের বৈদ্যুতিক লাইট খুলতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তিনি অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাতিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হৃদয়কে মৃত ঘোষণা করেন।
এই অকাল মৃত্যুতে স্থানীয়দের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

রিপোর্টার: 




















