সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

হাসিনা আমলে বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত চার্জ প্রত্যাহার শিগগিরই: বিদ্যুৎমন্ত্রী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু। ছবি: জনতার কণ্ঠ।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত চার্জ শিগগিরই প্রত্যাহার করা হবে।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সিরাজগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে আয়োজিত ইফতার মাহফিল পূর্বক এক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত ১৭ বছরে অনিয়ম ও ব্যাপক আর্থিক অব্যবস্থাপনার কারণে বিদ্যুৎ খাত দুর্বল হয়ে পড়েছে। বিশেষ করে ‘ক্যাপাসিটি চার্জ’ প্রদানের মাধ্যমে তৎকালীন প্রশাসনের ঘনিষ্ঠ ব্যক্তিরা লাভবান হয়েছেন।

মন্ত্রী জোর দিয়ে বলেন, বিদ্যুৎ জাতীয় উন্নয়নের প্রধান চালিকাশক্তি এবং বর্তমান সরকার ভঙ্গুর হয়ে পড়া বিদ্যুৎ খাত পুনর্গঠনে কাজ করছে।

এ সময় তিনি শহরের এসএস রোডে অবৈধভাবে ফুটপাত দখলকারীদের উচ্ছেদের জন্য জেলা প্রশাসনকে নির্দেশ দেন, যাতে চাঁদাবাজি বন্ধ হয় এবং নির্ধারিত স্থানে ব্যবসায়ীদের স্থানান্তরের মাধ্যমে শৃঙ্খলাপূর্ণ ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করা যায়।

আরও নির্দেশ দেন, আগামী সাত দিনের মধ্যে সিরাজগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে এবং স্থানীয় সংঘর্ষ ও অপরাধ কর্মকাণ্ড প্রতিরোধে কঠোর পদক্ষেপ নিতে।

তিনি সতর্ক করে বলেন, রাজনৈতিক পরিচয় যাই হোক না কেন, চাঁদাবাজ ও অপরাধীদের আইনের আওতায় আনা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হাসিনা আমলে বিদ্যুতের ওপর আরোপিত অতিরিক্ত চার্জ প্রত্যাহার শিগগিরই: বিদ্যুৎমন্ত্রী

আপডেট টাইম : ০৯:৩০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬