সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধ্বংস করা পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, কসমেটিকস, তামাকজাত পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় টন পণ্য ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
পণ্য ধ্বংস কার্যক্রমে উপস্থিত ছিলেন রংপুর কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফয়সাল বিন রহমান, হিলি কাস্টমস শুল্ক স্টেশনের ডেপুটি কমিশনার মুহাম্মদ মহি উদ্দিন, হাকিমপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহদি ইমাম, সার্কেল সহকারী পুলিশ সুপার আনম নিয়ামত উল্লাহ, জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক হুমায়ুন কবির, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বদরুন্নাহার সীমা, দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকারসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা।
ধ্বংস কমিটির সদস্যরা জানান, দীর্ঘদিন ধরে সংরক্ষিত এসব পণ্য মেয়াদোত্তীর্ণ ও ব্যবহারের অনুপযোগী হওয়ায় নিয়ম অনুযায়ী ধ্বংস করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলিতে কাস্টমসের জব্দ ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস

আপডেট টাইম : ০৬:১৬:২৯ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬
দিনাজপুরের হিলিতে বিভিন্ন সংস্থার জব্দ করা আমদানি নিষিদ্ধ, অখালাসকৃত, বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ বিভিন্ন ধরনের পণ্য ধ্বংস করেছে হিলি কাস্টমস কর্তৃপক্ষ।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হাকিমপুর পৌরসভার গোহারা শ্মশান সংলগ্ন পূর্বনির্ধারিত স্থানে ধ্বংস কমিটির সদস্যদের উপস্থিতিতে এসব পণ্য ধ্বংস করা হয়।
হিলি কাস্টমস কর্তৃপক্ষ জানায়, ধ্বংস করা পণ্যের মধ্যে খাদ্যদ্রব্য, কসমেটিকস, তামাকজাত পণ্যসহ বিভিন্ন ধরনের সামগ্রী রয়েছে। সব মিলিয়ে প্রায় দেড় টন পণ্য ধ্বংস করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা।
আরও পড়ুন: রায়গঞ্জে অনুমোদনের বাইরে পেট্রোল-ডিজেল বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা