সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে পুলিশের বিশেষ অভিযান, নারীসহ গ্রেফতার ৬

দিনাজপুরের হাকিমপুর থানার পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে নারীসহ ৬ জন আসামিকে গ্রেফতার করেছে।
আজ মঙ্গলবার (১৪ জুলাই) বৈকাল বেলা বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৩ জুলাই দায়েরকৃত হাকিমপুর থানার ১১ নম্বর এফআইআর ভুক্ত একটি মামলায় তিন আসামিকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, ধরন্দা (ফকিরপাড়া) গ্রামের মোছা: রেখা (৪৫), মোছা: কামরুন্নাহার (২৫) ও মো: রুবেল (৩২)।
​এছাড়া একই দিনে থানার ৬৯৪ নম্বর সাধারণ ডায়েরি (জিডি) মূলে বোয়ালদার (উত্তর পাড়া) গ্রামের মৃত দুলু মিয়ার ছেলে মো: আল আমিন (৩৩)-কে গ্রেফতার করা হয়েছে।
​অন্যদিকে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীনে মোবাইল কোর্টের পৃথক দুটি মামলায় (মামলা নং-৩০ ও ৩১) আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন, পাউশগাড়া গ্রামের মো: সাজ্জাদ হোসেন (৩৭) এবং বড় ডাঙ্গাপাড়া গ্রামের মো: পারভেজ আলী (২৭)।
​গ্রেফতারকৃত আসামিদের কনস্টেবল নাঈম হোসেন, কনস্টেবল সোহেল এবং নারী কনস্টেবল মোছা: জেসমিন আক্তারের মাধ্যমে আদালতে প্রেরণের প্রক্রিয়া সম্পন্ন করে।
​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন জানান, এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ ও মাদক নির্মূলে পুলিশের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলিতে পুলিশের বিশেষ অভিযান, নারীসহ গ্রেফতার ৬

আপডেট টাইম : ০৭:৫২:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬