সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে মাদকবিরোধী অভিযানে চারজন আটক

দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক সেবনের অভিযোগে বাংলাহিলির ষষ্ঠীপাড়া এলাকার মো. মাইনুল ইসলাম (৩০) এবং উত্তর বাসুদেবপুর এলাকার মো. জাহাঙ্গীর আলম লেবু (৩৩)-কে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। পরে তাদের দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এছাড়া, হাকিমপুর থানায় দায়ের করা একটি মাদক মামলায় নয়ানগর এলাকার মো. শোভন ইসলাম (২৪) ও মো. জাহাঙ্গীর (৩৫)-কে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
হাকিমপুর থানার ওসি জাকির হোসেন বলেন, মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলিতে মাদকবিরোধী অভিযানে চারজন আটক

আপডেট টাইম : ০৩:৪৮:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দিনাজপুরের হাকিমপুরে মাদকবিরোধী পৃথক অভিযানে চারজনকে আটক করেছে পুলিশ। এর মধ্যে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুইজনকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। অপর দুইজনকে মাদক মামলায় গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকির হোসেন।
আরও পড়ুন: সীমান্তে বিজিবির অভিযানে নেশাজাতীয় ট্যাবলেট ও যৌন উত্তেজক সিরাপ জব্দ