সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

দিনাজপুরের হাকিমপুর উপজেলার ঐতিহ্যবাহী বাংলাহিলি বাজারে মাত্র এক সপ্তাহের ব্যবধানে দেশি পেঁয়াজের দাম কেজিতে ১০ থেকে ১৫ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। হঠাৎ এই দরবৃদ্ধিতে সাধারণ ও স্বল্প আয়ের ক্রেতাদের মাঝে তীব্র ক্ষোভ ও হতাশা দেখা দিয়েছে।
​সোমবার (২০ জুলাই) বাংলাহিলি বাজার ঘুরে দেখা যায়, বাজারে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজের জোগান থাকলেও দাম বেশ চড়া। এক সপ্তাহ আগে যে পেঁয়াজ খুচরা বাজারে প্রতি কেজি ৩০ থেকে ৩৫ টাকায় বিক্রি হয়েছিল, সোমবার তা বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে।
​এদিকে পাইকারি বাজারেও পড়েছে এর প্রভাব। ব্যবসায়ীরা জানান, এক সপ্তাহ আগে প্রতি মণ পেঁয়াজ যেখানে ১০০০ থেকে ১২০০ টাকায় কেনাবেচা হতো, বর্তমানে তা বেড়ে দাঁড়িয়েছে ১৫০০ থেকে ১৭০০ টাকায়।
বাজারে পেঁয়াজ কিনতে আসা ক্রেতা রনি হোসেন হতাশা প্রকাশ করে বলেন, এক সপ্তাহ আগেই ৩০ থেকে ৩৫ টাকা কেজিতে পেঁয়াজ নিলাম। হঠাৎ করে দাম বেড়ে ৪৫ থেকে ৫০ টাকা হয়ে গেল! অল্প টাকার আয়ে সংসার চালানোই এখন কঠিন, তার মধ্যে এভাবে হঠাৎ নিত্যপণ্যের দাম বেড়ে গেলে আমরা সাধারণ মানুষ যাব কোথায়৷
পাইকারি পেঁয়াজ ব্যবসায়ী সাবুল হোসেন জানান, বর্তমানে দেশি পেঁয়াজের মৌসুম প্রায় শেষ পর্যায়ে। এতে বাজারে চাহিদার তুলনায় সরবরাহ কিছুটা কমে এসেছে। তিনি আরও বলেন, গত কয়েক দিন ধরে তীব্র গরম ও বৃষ্টির কারণে কৃষকরা পেঁয়াজ ধরে রাখছেন, যার কারণে বাজারে সরবরাহ কম। পাইকারিতেই আমাদের চড়া দামে কিনতে হচ্ছে, তাই খুচরা বাজারেও দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে৷  তবে আবহাওয়া ভালো হলে এবং সরবরাহ বাড়লে দাম আবার কমতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

One thought on “হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলির বাজারে পেঁয়াজের দাম কেজিতে বাড়ল ১০-১৫ টাকা

আপডেট টাইম : ০৭:৫২:০৮ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬