সোমবার (২৪ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আলম তার জামিন মঞ্জুর করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. সজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে ১২ জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলাম। মামলাটি তদন্ত করে ২০২৫ সালের ৬ ডিসেম্বর তদন্ত প্রতিবেদন জমা দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
তদন্ত প্রতিবেদনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ ছয়জনকে অভিযুক্ত করা হয়। এর মধ্যে আব্দুর রউফ তালুকদার, আবু হেনা মো. রহমতুল মুনিম, বিআইএফএফএলের সাবেক কোম্পানি সচিব মো. মনিরুল ইসলাম খান ও সাবেক মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম আগেই জামিন পেয়েছেন।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ১৫ সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালতে বিআইএফএফএলের সাবেক সিইও এস এম ফরমানুল ইসলাম বাদী হয়ে মামলাটি করেন।
মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৯ সালের জুলাই মাসে বাদীকে চাপ প্রয়োগ করে সালমান এফ রহমানের তিস্তা সোলার প্রকল্পে ১ হাজার ৪০০ কোটি টাকার সমপরিমাণ ঋণ প্রস্তাব দিতে বলেন। কোম্পানির নীতিমালা অনুযায়ী তা দেওয়া সম্ভব নয় বলে জানালে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার বাদীর ওপর ক্ষিপ্ত হন।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম। 




















