মোঃ শিবলী নোমান
রহমত বরকত মাগফেরাত
আমরা সবাই চাই।
আল্লাহর কাছে মিনতি করি
যেন সবাই পাই।
রোজার মাসে প্রতিটি মুহূর্তে
দোয়া কবুল হয়।
দোয়ার সাথে থাকতে হয়
হৃদয়ে আল্লাহর ভয়।
গভীর রাতে ক্রন্দন করে
আল্লাহর কাছে চাই।
রহমত বরকত মাগফেরাত
সবাই যেন পাই।
হাত তুলে দোয়া চাইলে
ফেরত নাহি দেন।
রোজাদারদের দোয়া আল্লাহ
কবুল করে নেন।
রোজার মাসে কবরবাসীর
আজাব নাহি থাকে।
বাবা মার জন্য দোয়া করলে
আল্লাহ সাড়া দেন তাকে।
আল্লাহ সকল কবরবাসীকে তুমি
মাফ করে দাও।
রোজার উছিলায় কবরের আজাব
তুমি তুলে নাও।

রিপোর্টার। জনতার কন্ঠ.কম 























