সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মমিন মৃধা

আসন্ন হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন স্থানীয় সমাজসেবক ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. মমিন মৃধা।

সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠন, ন্যায়বিচার প্রতিষ্ঠা, শিক্ষার প্রসার ও মানোন্নয়ন এবং অবকাঠামোগত উন্নয়নের লক্ষ্য নিয়ে তিনি নির্বাচনে অংশ নিতে আগ্রহী বলে জানান। স্থানীয়ভাবে যুবদলের সঙ্গে সম্পৃক্ত মমিন মৃধা দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, শিক্ষার উন্নয়নে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ততার পাশাপাশি যুবসমাজের কল্যাণে তিনি নিয়মিত কাজ করে যাচ্ছেন। এছাড়াও পারিবারিক ও জমি সংক্রান্ত বিরোধ নিষ্পত্তি এবং সামাজিক নানা সমস্যার সমাধানে ভূমিকা রাখায় সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন তিনি।

হোসেন্দী ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে জানা গেছে, সমাজসেবামূলক কর্মকাণ্ডের কারণে ইতোমধ্যে এলাকায় তার ব্যাপক পরিচিতি তৈরি হয়েছে। অনেকেই তাকে একজন সৎ, ন্যায়পরায়ণ ও দানশীল ব্যক্তি হিসেবে মূল্যায়ন করছেন।

স্থানীয়দের মতে, দলমত নির্বিশেষে একজন গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মমিন মৃধাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চান তারা। তার নেতৃত্বে হোসেন্দী ইউনিয়ন আরও উন্নত, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল হবে—এমন প্রত্যাশা এলাকাবাসীর।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হোসেন্দী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান মমিন মৃধা

আপডেট টাইম : ০৭:১৬:৩৯ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬