মুন্সিগঞ্জের গজারিয়ায় আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে হোসেন্দী ইউনিয়ন বিএনপির উদ্যোগে নির্বাচনী ক্যাম্প এর শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (১৭ই ডিসেম্বর) বিকাল ৪ ঘটিকায় দোয়া ও মাহফিলের মধ্য দিয়ে যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের শতাধিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এই ক্যাম্প উদ্বোধন করা হয়।
এসময় বিআরডিবির চেয়ারম্যান ও হোসেন্দী ইউনিয়ন বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহবুবুল আলমের সভাপতিত্বে উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরীর উপস্থিতি ও সার্বিক পরিচালনায় জামালদী মোড় সংলগ্ন দলীয় ক্যাম্পটি উদ্বোধন করা হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য প্রফেসর মোঃ গিয়াসউদ্দিন আহমেদ, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন ভূইঁয়া, জেলা যুবদলের যুগ্ম আহবায়ক মাসুম আহমেদ, মোঃ নিজামউদ্দিন, ইউনিয়ন বিএনপির আহবায়ক কমিটির সদস্য মমিন মৃধা, জেলা ছাত্রদলের যুগ্ম সাংগঠনিক সম্পাদক এমপি ইপু প্রধান, যুবদল নেতা মোঃ আক্তার হোসেন, ভবেরচর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক মোঃ নাজমুল হাসান, উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য শহিদুল ইসলাম মুন্না, হোসেন্দী ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি জিহান খান লিখনসহ শতাধিক নেতৃবৃন্দ।
আগামী নির্বাচনে দলকে সুসংগঠিত ও শক্তিশালী করার লক্ষ্যে এবং কামরুজ্জামান রতনকে ধানের শীষে বিজয়ী করার লক্ষ্যেই আজকের এই ক্যাম্পটির উদ্বোধন বলে জানান আসলামুজ্জোহা তপন চৌধুরী।

গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 




















