সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

১১ দিনের নিখোঁজ মেহের আলীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করলো হাকিমপুর থানা পুলিশ 

দিনাজপুরের হাকিমপুর হিলিতে তালাক দেওয়া সাবেক স্ত্রী, সন্তান ও মেয়ে জামাই কতৃক অপহৃত মেহের আলী (৭৩) গুম, নিখোঁজ হওয়ার ১২ দিন পরে বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ। জবানবন্দির জন্য আদালতে প্রেরণ করেছে পুলিশ। বর্তমান স্ত্রী ও স্বজনদের দাবি অভিযুক্তদের অবিলম্বে গ্রেফতার করা হোক।
শনিবার ১১ এপ্রিল রাত ১০ ঘটিকার দিকে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেনেরদিকনির্দেশনা মোতাবেক এসআই মোঃ সুজা মিয়া সহ পুলিশের একটি চৌকস বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্র থেকে অপহৃত মেহের আলীকে উদ্ধার করে থানায় নিয়ে।
আজ রবিবার (১২ এপ্রিল) দুপুরে পুলিশি কার্যক্রম শেষে জবানবন্দির দিনাজপুর আদালতে প্রেরণ করেছে পুলিশ।
মেহের আলীর বর্তমান স্ত্রী আন্জুয়ারা বেগম বলেন, মাত্র তিন মাস আগে তার বিয়ে হয় এবং দ্বিতীয় স্ত্রী রোমা কে ৬-৭ বছর আগে তালাক দিয়েছে সেই কাগজ দেখে আমি বিয়ে করেছি। আমার স্বামীর তালকপ্রাপ্ত স্ত্রী রোমা ও ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন জোর করে এই বাড়িতে থাকে। প্রায় ১১ দিন আগে এরা তিন জন মিলে ষড়যন্ত্র করে আমার স্বামীকে গুম করে রাখে। পরে আমি পুলিশের কাছে গিয়ে লিখিত অভিযোগ করে মামলা দায়ের করি। পরে জানতে পারি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় মাদক নিরাময় কেন্দ্রে আমার স্বামীকে রাখা হয়েছে। সেখানে গিয়ে তাকে না পেয়ে শুক্রবার ১০ এপ্রিল বাদ জুম্মা মানববন্ধন ও রাস্তা অবরোধ করি এলাকাবাসীকে নিয়ে। পরে ঘটনা স্থলে ওসি মোঃ জাকির হোসেন এসে বলেন ২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করা হবে। তার কথার আশ্বাসে আমরা রাস্তা অবরোধ তুলে ফেলি। ১১ এপ্রিল রাতে আমার স্বামীকে বগুড়া থেকে উদ্ধার করেছে পুলিশ। আমার তালাকপ্রাপ্ত স্ত্রী রোমা, ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন সম্পাতির লোভে তাকে অপহরণ করে জোর পূর্বক মাদক নিরাময় কেন্দ্রে রাখে। আমি অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।
এবিষয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জাকির হোসেন
মুঠোফোনে বলেন, মেহের আলীর সদ্য স্ত্রী তার স্বামী নিখোঁজ হয়েছে মর্মে থানায় লিখিত অভিযোগের মাধ্যমে মামলা দায়ের করে। হাকিমপুর থানার মামলা নং ১৬। মামলার প্রেক্ষিতে আমরা প্রথমে দিনাজপুর জেলা এলাকায় খোঁজ নেয়। পরে জানতে পারি জয়পুরহাটের আক্কেলপুর এলাকায় মাদক নিরাময় কেন্দ্রে মেহের আলীকে রাখা হয়েছে। পরে সেখানে পুলিশ পাঠিয়ে দেয়। বিষয়টি তার সাবেক স্ত্রী রোমা, ছেলে রাব্বি ও মেয়ে জামাই ইমন জানতে গত ৩০ মে বগুড়া শহরে অবস্থিত সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে জোর করে রেখে আসে। মেহের আলীর খোঁজে তার সদ্য স্ত্রী ও স্বজনরা মানববন্ধন ও রাস্তা অবরোধ করলে ঘটনা স্থলে গিয়ে ২৪ ঘন্টার মধ্যে মেহের আলীকে উদ্ধার করা হবে বললে তারা সেখান থেকে সড়ে আসে। থানার এসআই মোঃ সুজা মিয়া সহ পুলিশের একটি চৌকস দল বগুড়া শহরের সেফ হোম মাদক নিরাময় কেন্দ্রে থেকে ১১ এপ্রিল রাতে উদ্ধার করে থানায় নিয়ে আসে এবং আজ দুপুরে জবানবন্দির জন্য মেহের আলীকে আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযুক্ত আসামীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান তিনি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

১১ দিনের নিখোঁজ মেহের আলীকে ২৪ ঘণ্টার মধ্যে উদ্ধার করলো হাকিমপুর থানা পুলিশ 

আপডেট টাইম : ০৮:১৪:০১ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬