আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন ধানের শীষ প্রতীকে ভোট চেয়ে ব্যাপক গণসংযোগ ও পথসভা করেছেন।
১ ফেব্রুয়ারি (রবিবার) সন্ধ্যা হাকিমপুর উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের মোল্লাবাজারে আয়োজিত এক নির্বাচনি পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ডা. জাহিদ হোসেন বলেন, বিএনপি মানেই অগ্রগতি ও উন্নয়নের দল। আমরা পেছনে ফিরে তাকানোয় বিশ্বাসী নই। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে আমরা প্রতিশোধ বা হিংয়ার রাজনীতি ভুলে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়তে চাই। হাকিমপুর হিলি পোর্টের সম্ভাবনা কাজে লাগানো, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং রাস্তাঘাট ও শিক্ষার প্রসারের মাধ্যমে স্থানীয় পর্যায়ে কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতি দেন তিনি।
তিনি উল্লেখ করেন, বিএনপি ক্ষমতায় গেলে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফ করবে। এছাড়া কৃষকদের জন্য ‘কৃষি কার্ড’ এবং মা-বোনদের জন্য ‘ফ্যামিলি কার্ড’ প্রবর্তন করার ঘোষণা দেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মোঃ ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সম্পাদক এস এম রেজা বিপুল, ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শুভ। হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ভাঃ ফরিদ খান, সাঃ সম্পাদক মোঃ নাজমুল হোসেন, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ পারুল নাহার, প্যানেল চেয়ারম্যান সহ যুবদল, ছাত্রদল ও অন্যান্য অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
পরিশেষে, ডা. জাহিদ হোসেন সকলকে ১২ ফেব্রুয়ারি সকালে ভোটকেন্দ্রে গিয়ে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

হাকিমপুর (দিনাজপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম 



















