সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে বাড়তি নিরাপত্তা, জোরদার গোয়েন্দা নজরদারি

১৫ আগস্টকে কেন্দ্র করে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বাড়তি নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে থানা-পুলিশ। সম্ভাব্য নাশকতা, অপ্রীতিকর ঘটনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঠেকাতে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট বসানো, তল্লাশি, টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। পাশাপাশি সাদা পোশাকে পুলিশের বিশেষ টিমও মাঠে তৎপর রয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ১৫ আগস্টকে সামনে রেখে উপজেলার গুরুত্বপূর্ণ প্রবেশ ও বের হওয়ার পথগুলোতে চেকপোস্ট বসানো হয়েছে। সন্দেহজনক ব্যক্তি ও যানবাহনে তল্লাশি চালানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের টহল বাড়ানো হয়েছে।

জননিরাপত্তার স্বার্থে গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত এলাকায় অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নিরাপত্তা পরিকল্পনার অংশ হিসেবে রায়গঞ্জ থানা-পুলিশের বিশেষ ইউনিটের সদস্যদের সাদা পোশাকে দায়িত্ব দেওয়া হয়েছে। তারা বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সঙ্গে মিশে সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে গোয়েন্দা তৎপরতাও বাড়ানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কোনো ব্যক্তি বা গোষ্ঠী যাতে সুযোগ নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি কিংবা নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাতে না পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। জরুরি পরিস্থিতি মোকাবিলায় কুইক রেসপন্স টিমও প্রস্তুত রাখা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা গেছে, ১৫ আগস্টকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত থাকা বিভিন্ন সংগঠনের নেতাকর্মীদের সম্ভাব্য তৎপরতার বিষয়ে বিশেষ নজর রাখা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে গুরুত্বপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে সেখানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

সন্দেহভাজন ব্যক্তি এবং নিষিদ্ধ সংগঠনের সদস্যদের সম্ভাব্য গতিবিধি সম্পর্কে তথ্য সংগ্রহ ও যাচাই করা হচ্ছে। পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পুলিশের সংশ্লিষ্ট ইউনিটগুলোকে প্রস্তুত রাখা হয়েছে।

১৫ আগস্টকে ঘিরে রায়গঞ্জ উপজেলায় বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। উপজেলার বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল ও মহড়া বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে থানা-পুলিশের সদস্যরা দিন-রাত মাঠে দায়িত্ব পালন করছেন।

এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, নিষিদ্ধ ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের যেকোনো ধরনের অপতৎপরতা ঠেকাতে রায়গঞ্জ থানা-পুলিশ প্রস্তুত রয়েছে। পুলিশের মহড়া ও টহল টিম বৃদ্ধি করা হয়েছে।”

তিনি আরও বলেন, “কোনো ধরনের সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা অস্বাভাবিক গতিবিধি চোখে পড়লে তাৎক্ষণিকভাবে পুলিশকে জানানোর জন্য উপজেলাবাসীর প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছি।”

পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ১৫ আগস্ট ঘিরে নেওয়া নিরাপত্তা পরিকল্পনা অনুযায়ী মাঠপর্যায়ে পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

১৫ আগস্ট ঘিরে রায়গঞ্জে বাড়তি নিরাপত্তা, জোরদার গোয়েন্দা নজরদারি

আপডেট টাইম : ১১:১২:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬