সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

২৮ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী

সীমান্তে সতর্ক অবস্থানে বিজিবি ও সীমান্তবর্তী গ্রামের মানুষ। ছবি: সংগৃহীত

দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে ২৮ জন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্য ও স্থানীয় গ্রামবাসীর সম্মিলিত প্রতিরোধে দুই দফার চেষ্টাই ব্যর্থ হয়েছে। শেষ পর্যন্ত ওই ভারতীয় নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।

রোববার (৬ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বিরামপুর উপজেলার কাটলা ইউনিয়নের দাউদপুর বিওপির আওতাধীন গোবিন্দপুর সীমান্তের ২৮৯/৪৬ এস পিলারসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, ভারতের কাঁটাতারের বেড়ার কাছ থেকে কয়েকজন ভারতীয় নাগরিককে বাংলাদেশ সীমান্তে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা চিৎকার করে আশপাশের লোকজনকে সতর্ক করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান বিজিবি সদস্য ও গ্রামবাসী।

তাদের সম্মিলিত প্রতিরোধের মুখে প্রথম দফায় পুশইনের চেষ্টা ব্যর্থ হয়। এরপর কিছুক্ষণ পর সীমান্তের পাশের আরেকটি এলাকা দিয়ে একই ব্যক্তিদের বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করে বিএসএফ। সেখানেও বিজিবি ও স্থানীয়দের প্রতিরোধের মুখে পিছু হটে তারা।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, বিএসএফের সঙ্গে থাকা ওই দলে মোট ২৮ জন ভারতীয় নাগরিক ছিলেন। তাদের মধ্যে চারজন নারী ও ২৪ জন পুরুষ। রাত ১টার দিকে তাদের ভারতের কাঁটাতারের বেড়ার ভেতরে ফিরে যেতে দেখা যায়।

দাউদপুর বিওপির ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার মাহাবুর রহমান এসব তথ্য নিশ্চিত করে বলেন, ‘পুশইনের চেষ্টা আমরা প্রতিহত করেছি। স্থানীয় গ্রামবাসীও আমাদের সহযোগিতা করেছেন। সীমান্তে পুশইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।’

এ ঘটনার পর গোবিন্দপুর সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সীমান্তে যে কোনো ধরনের পুশইন ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি। পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সীমান্ত এলাকায় নজরদারি করছেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

২৮ ভারতীয়কে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি-গ্রামবাসী

আপডেট টাইম : ১২:০৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬