সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

নোয়াখালীতে স্বর্ণচোর চক্রের পতন, গ্রেপ্তার ৩

নোয়াখালীতে স্বর্ণচোরচক্রের পতন, গ্রেপ্তার ৩

নোয়াখালীর মাইজদী শহরের থানা সংলগ্ন সুপার মার্কেটের নিলয় জুয়েলার্সে সংঘটিত চুরির ঘটনায় আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে তাদের কাছ থেকে নয় ভরি চার আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়েছে।
রোববার (১১ জানুয়ারি ২০২৬) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত করেন নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) এ.টি.এম মোশারফ হোসেন।
পুলিশ জানায়, গত ১ জানুয়ারি রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে নোয়াখালী সুপার মার্কেটের চতুর্থ তলার ৪২৪ নম্বর দোকান ‘নিলয় জুয়েলার্স’-এর শাটারের তালা কেটে প্রায় ১২৭ ভরি স্বর্ণালংকার চুরি করা হয়। এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী মীর মোশারেফ হোসেন পরদিন (২ জানুয়ারি) সুধারাম থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার পরপরই সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, তথ্যপ্রযুক্তির ব্যবহার ও গোপন তথ্যের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের ধারাবাহিকতায় শনিবার কুমিল্লা জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তঃজেলা স্বর্ণচোরচক্রের মূলহোতা মো. মোর্শেদ ওরফে মোশারফ, তার স্ত্রী শিল্পী আক্তার এবং মো. আলাউদ্দিন ওরফে পিচ্চি আলাউদ্দিন (২৬) কে গ্রেপ্তার করা হয়।
পুলিশের অভিযানে পিচ্চি আলাউদ্দিনের বসতঘর থেকে তিন ভরি পাঁচ আনা দুই রতি এবং চট্টগ্রাম জেলার হাটহাজারী থানার বড় দিঘীর পাড় এলাকায় শিল্পী আক্তারের বাসা থেকে পাঁচ ভরি পনের আনা সাত পয়েন্ট স্বর্ণালংকার উদ্ধার করা হয়।
নোয়াখালীর পুলিশ সুপার এ.টি.এম মোশারফ হোসেন জানান, গ্রেপ্তারকৃত মোর্শেদ ও পিচ্চি আলাউদ্দিন আদালতে দোষ স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। পরে আদালতের নির্দেশে তাদের কারাগারে পাঠানো হয়েছে।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

নোয়াখালীতে স্বর্ণচোর চক্রের পতন, গ্রেপ্তার ৩

আপডেট টাইম : ০৫:২০:৩৬ অপরাহ্ন, রবিবার, ১১ জানুয়ারী ২০২৬