সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

মুন্সিগঞ্জে নদীতে ভেসে ছিল অজ্ঞাত তরুণীর মরদেহ

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে মেঘনা নদী থেকে অজ্ঞাতনামা এক নারীর (৩০) মরদেহ ভাসমান অবস্থায় উদ্ধার করেছে নৌ পুলিশ।
আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টার দিকে ইউনিয়নের ছোট রায়পাড়া গ্রাম সংলগ্ন আব্দুল মোনায়েম অটো ব্রিকস এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
গজারিয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ শরজিৎ কুমার ঘোষ এ তথ্য জানান।
তিনি জানান, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে খবর পেয়ে গজারিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয়দের সহায়তায় মেঘনা নদীর তীরে ভাসমান অবস্থায় থাকা ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে মরদেহের শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।
গজারিয়া থানা পুলিশ জানায়, খবর পাওয়ার পরপরই দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করা হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট পেলে বিষয়টি পরিষ্কার হবে।
বর্তমানে মরদেহটি ময়নাতদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশের আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে পুলিশ।
90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মুন্সিগঞ্জে নদীতে ভেসে ছিল অজ্ঞাত তরুণীর মরদেহ

আপডেট টাইম : ০৭:০০:৩৮ অপরাহ্ন, বুধবার, ৪ ফেব্রুয়ারী ২০২৬