সিরাজগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মির্জা মোস্তফা জামান বলেছেন, অনেক প্রতীক্ষার ফসল হিসেবে আগামি ১২ ফেব্রুয়ারির নির্বাচন। গণতন্ত্র লাইনচ্যুত হয়েছিল ভোটাধিকার হরণ হয়েছিল। আজকে আমরা সেই ভোটের অধিকার ফিরে পেয়েছি। তাই আগামীতে আপনারা ধানের শীষে ভোট দেবেন। কেন দেবেন? আমাদের চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, মায়েদের জন্য ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড ও পরিবারের স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকার্ড দেবেন। মা-বোনদের সাবলম্বী করবেন তারেক রহমান।
আগামী নির্বাচনে সিরাজগঞ্জ সদর ও কামারখন্দ আসনে ইকবাল হাসান মাহমুদ টুকু সাহেব। যাকে ধানের শীষ তুলে দিয়েছেন তারেক রহমান। তাকে যদি ভোটে বিজয়ী করতে পারেন তাহলে তিনি এমপি হবেন মন্ত্রী হবেন এবং তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে ৩১ দফা বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে সিরাজগঞ্জ পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডে ধানবান্ধি মহল্লার মহিলাদের নিয়ে নির্বাচনী প্রচারণাকালে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ধানবান্ধি বিএনপি ও ধানের শীষের ঘাটি। আন্দোলন সংগ্রাম করতে গিয়ে এই এলাকায় আমরা আশ্রয় পেয়েছি। এই ধানবান্ধিতে সাপোর্টটা বেশি পেয়েছি। আপনারা সবসময় ধানবান্ধির সকল সেন্টারে ধানের শীষকে বিজয়ী করেছেন। আমার বাবা মির্জা মুরাদুজ্জামানকেও বিপুল ভোটে বিজয়ী করেছেন। তিনি ছিলেন গরীবের বন্ধু। তিনি এলাকার উন্নয়ন করেছেন।
এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদক। জনতার কণ্ঠ.কম 




















