সিরাজগঞ্জ , রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার

বিএনপি লোগো। ছবি: সংগৃহীত

নির্বাচনের শেষ সময়ে এসে বরিশালের গৌরনদী উপজেলা ও ইউনিয়ন বিএনপির পাঁচ নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) তাদের বহিষ্কার করা হয়। জেলা উত্তর বিএনপি’র আহ্বায়ক ও সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকায় তাদেকে স্ব-স্ব পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কৃত বিএনপি নেতারা হলেন- গৌরনদী উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আনোয়ার সাদাত তোতা, আহ্বায়ক সদস্য আব্দুল আউয়াল লোকমান, মাহিলাড়া ইউনিয়ন বিএনপি’র যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম ফকির, যুগ্ম আহ্বায়ক আনোয়ার সরদার ও বাটাজোর ইউনিয়ন বিএনপি’র আহ্বায়ক সদস্য আকতার হোসেন বাবুল।

উল্লেখ্য, বহিষ্কার হওয়া এই পাঁচ নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বহিষ্কৃত সদস্য ও বরিশাল-১ আসনের ফুটবল মার্কার স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আবদুস সোবহানের পক্ষে কাজ করছেন বলে জানা গেছে।

এ বিষয়ে সদ্য বহিষ্কৃত আকতার হোসেন বাবুল বলেন, বিষয়টি জানা নেই। তবে বহিষ্কার করলেও ভোটের মাঠে কোনো প্রভাব ফেলবে না।

আনোয়ার সাদাত তোতা বলেন, এখনো কাগজ হাতে পাইনি। তবে শুনেছি আমাদের বহিষ্কার করা হয়েছে। আমাদের বহিষ্কার করা হলেও স্বতন্ত্র প্রার্থীর বিজয় ঠেকানো যাবে না।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

বিএনপির পাঁচ নেতাকে দল থেকে বহিষ্কার

আপডেট টাইম : ০৫:৫১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬