সিরাজগঞ্জ জেলার ৬টি আসনের মোট ৩৯ প্রার্থীর ২৭ জনই জামানাত হারিয়েছেন। এর মধ্যে ১৫ জন প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা ৪ অংকের ঘরেও পৌঁছাতে পারেনি।
শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) জেলার ৬টি আসনের ফলাফল পর্যালোচনা করে এসব তথ্য জানা যায়। ২০২৫ সালের ১৩ ডিসেম্বর বাংলাদেশ নির্বাচন কমিশনের জারি করা পরিপত্র অনুযায়ী সংসদ নির্বাচনে কোনো প্রার্থী তাঁর নির্বাচনি এলাকায় প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ অর্থাৎ ১২.৫ শতাংশ না পেলে তার জামানত বাজেয়াপ্ত হবে।
ফলাফল বিশ্লেষণে জানা যায়, সিরাজগঞ্জ-১ (কাজিপুর ও সদরের একাংশ) ৬ প্রার্থীর মধ্যে ৪ জনই জামানাত হারিয়েছেন। এরা হলেন, লাঙল প্রতিকে জাতীয় পার্টির জহরুল ইসলাম (২২৩৪ ভোট), ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন (১১৭০), কেটলি প্রতিকে নাগরিক ঐক্যের নাজমুস সাকিব (৩২১) ও ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী আব্দুস সবুর (২৬৩)। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৩৪ হাজার ২১৪। বিএনপি প্রার্থী সেলিম রেজা ১ লাখ ১৬ হাজার ৬১৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ-২ আসনে ৭ জন প্রার্থীর মধ্যে ৫ জনই জামানাত হারিয়েছেন। এরা হলেন, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলনের মুফতি মুহিব্বুল্লাহ (২১৬৭), মই প্রতিকে বাসদের আব্দুল্লাহ আল মামুন (৮৬৪), কাস্তে প্রতিকে সিপিবির আনোয়ার হোসেন (৭৬৯), ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদের মাহফুজুর রহমান (৪১০) ও কলম প্রতিকে জনতার দলের সোহেল রানা (১৮১)। আসনটিতে মোট ভোট পড়েছে ৩ লাখ ২০ হাজার ৭৬৬। বিএনপি প্রার্থী ইকবাল হাসান মাহমুদ পুকু ১ লাখ ৭৭ হাজার ৫৭৮ ভোটে বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ-৩ আসনে ৪জন প্রার্থীর মধ্যে ২ জনের জামানত বাজেয়াপ্ত হয়েছে। এরা হলেন, লাঙল প্রতিকে জাতীয় পার্টির ফজলুল হক (১৬৫৮) ও ঘোড়া প্রতিকে স্বতন্ত্র ইলিয়াছ রেজা রবিন (১০০৬)। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৭টি। বিএনপি প্রার্থী ভিপি আয়নুল হক ১ লাখ ৭৪ হাজার ৪৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ-৪ আসনে ৫ জন প্রার্থীর মধ্যে বাজেয়াপ্ত হয়েছে ৩ জনের। তারা হলেন লাঙল প্রতিকে জাতীয় পার্টির প্রার্থী হিল্টন প্রামানিক (১২১৩), হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আব্দুর রহমান (২২১৬) ও কাস্তে প্রতিকে সিপিবির আব্দুল হাকিম (৬৯)। এ আসনে মোট ভোট পড়েছে ৩ লাখ ৩৩ হাজার ৬৫টি। জামায়াত মনোনীত প্রার্থী রফিকুল ইসলাম খান ১ লাখ ৬১ হাজার ৮৭২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ-৫ আসনে ৬ জন প্রার্থীর মধ্যে ৪ জন জামানত হারিয়েছেন। এরা হলেন, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলন বাংলাদেশের নুরুনাবী (৫৭৫৯), লাঙল প্রতিকে জাতীয় পার্টির আকবার হোসেন (১২২৪), কাস্তে প্রতিকে সিপিবির মতিয়ার রহমান (৩২৮) ও ট্রাক প্রতিকে গণ অধিকার পরিষদের ইউসুফ আলী (২৩৫)। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৫৪ হাজার ৮৩টি। ধানের শীষ প্রতিকে আমিরুল ইসলাম খান আলীম ১ লাখ ৩৪ হাজার ৯৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সবচেয়ে বেশি প্রার্থী প্রতিদ্বন্দ্বী করেছেন সিরাজগঞ্জ-৬ আসনটিতে। এখানে ১১ জন প্রার্থীর মধ্যে ৯ জনই জামানাত হারিয়েছেন। এরা হলেন, হাতপাখা প্রতিকে ইসলামী আন্দোলনের মিসবা উদ্দিন (২৫৪০), মই প্রতিকে বাসদের আনোয়ার হোসেন (৩৭৫), প্রজাপতি প্রতিকে আমজনতার দলের আসাদুল হক (৬৪৯), লাঙল প্রতিকে জাতীয় পার্টির মোক্তার হোসেন (১০৬২), তারা প্রতিকে জেএসডির ইলোরা খাতুন (৮৮৪), ঈগল প্রতিকে এবি পার্টির আবু জাফর আনোয়ারুস সাদাত (২৬৮), মোমবাতি প্রতিকে বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মোশারফ হোসেন শহিদুল (১১৩০), ঘোড়া প্রতিকে স্বতন্ত্র প্রার্থী হুমায়ুন কবির (৪২৭) ও হেলিকপ্টার প্রতিকে স্বতন্ত্র প্রার্থী ওয়াসেক ইকবাল খান মজলিস (২৫২)। এ আসনে মোট ভোট পড়েছে ২ লাখ ৮৫ হাজার ৩৮৪। বিএনপি প্রার্থী ডক্টর এম এ মুহিত ১ লাখ ৭০ হাজার ১২৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
সিরাজগঞ্জ অতিরিক্ত নির্বাচন অফিসার মো. মশিউর রহমান বলেন, পরিপত্র অনুযায়ী প্রদত্ত মোট বৈধ ভোটের ১২.৫ শতাংশ অর্থাৎ ৮ ভাগের এক ভাগ না পেলে জামানত বাজেয়াপ্ত হবে। সেই হিসেবে সিরাজগঞ্জের বিজয়ী ও প্রধান প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছাড়া সবার মনোনয়ন বাজেয়াপ্ত হয়েছে।

রিপোর্টার: 



















