সিরাজগঞ্জ , শুক্রবার, ০৮ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা Logo কবিগুরুর জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত শাহজাদপুরের কাছারিবাড়ি Logo নিকার অনুমোদন: ভূল্লী উপজেলা গঠনে জনসাধারণের উচ্ছ্বাস Logo ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম জেলে, ডিএনএ পরীক্ষায় বেরিয়ে এলো আসল তথ্য Logo অবৈধভাবে গড়ে উঠা স্থাপনা দখলমুক্ত হবে: পানি সম্পদ মন্ত্রী Logo বিদ্যুৎ মূল্যবৃদ্ধি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি: বিদ্যুৎমন্ত্রী Logo  বৈদ্যুতিক সরঞ্জাম ও ট্রান্সফরমার চোর চক্রের ৯ সদস্য গ্রেফতার Logo মাদক সেবনের দায়ে কারাদণ্ড, কলেজ ছাত্রদল সভাপতি বহিষ্কার Logo মাসুদ উদ্দিনকে জুলাই হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়েছেন ট্রাইব্যুনাল Logo ইসরায়েলকে হুমকি দিলে কঠিন পরিণতি: নেতানিয়াহুর হুঁশিয়ারি

আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ

নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা। ছবি : সংগৃহীত

রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে ভোট পুনর্গণনার দাবিতে নেতাকর্মীদের নিয়ে সড়ক অবরোধ করেছেন বিএনপি প্রার্থী এমদাদুল হক ভরসা।

তিনি অভিযোগ করেন, ভোট গণনায় কারচুপি করে জনগণের ভোট ছিনিয়ে নেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সন্তোষজনক প্রতিক্রিয়া না পাওয়া পর্যন্ত শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে কাউনিয়া উপজেলা বাসস্ট্যান্ডে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করা হয়। এ সময় মহাসড়কের দুপাশে চলাচল বন্ধ হয়ে শতশত যানবাহন আটকা পড়ে, দীর্ঘ যানজট তৈরি হয়।

দুপুর পৌনে ২টার দিকে লালমনিরহাট থেকে ঢাকায় যাওয়ার পথে বিএনপির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সেখানে উপস্থিত হন এবং এমদাদুল হক ভরসার সঙ্গে কথা বলেন। পরে তিনি ঢাকার উদ্দেশ্যে রওয়ানা দেন।

পরে দুপুর সোয়া ২টার দিকে ঘটনাস্থলে যান কাউনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা। তিনি জানান, ভোট পুনর্গণনার জন্য নিয়মতান্ত্রিক উপায়ে নির্বাচন কমিশনে চিঠি পাঠানো হয়েছে। এ বিষয়টি বিএনপি প্রার্থীকে বলতে এসেছেন। তারা সময় চেয়েছেন।

এর আগে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে নগরীর হারাগাছে নিজ বাসায় সংবাদ সম্মেলন করে ভোট কারচুপির অভিযোগ আনেন বিএনপি প্রার্থী ভরসা। এরপর তার নেতাকর্মীরা সড়ক অবরোধ ও মিছিল শুরু করেন।

শনিবার সকাল থেকে ভোট পুনর্গণনার দাবিতে কাউনিয়ার হারাগাছ এলাকায় বিএনপির নেতাকর্মী ও সমর্থকেরা সড়কে অগ্নিসংযোগ ও অবরোধ করেন। দুপুরে রংপুর নগরীর সাহেগঞ্জ এলাকায় গিয়ে দেখা গেছে, বিএনপির নেতাকর্মীরা বাঁশ দিয়ে ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করেছেন। কোথাও কোথাও সড়কে আগুন জ্বালিয়ে প্রতিবাদ করতে দেখা গেছে।

ঘটনাস্থলে জেলা বিএনপির সদস্য ও হারকাজ পৌরসভার সাবেক মেয়র মামুনুর রশিদ মামুন বলেন, আমরা ন্যায্য দাবি জানাচ্ছি। ভোটটা পুনর্গণনা করতে তো রিটার্নিং কর্মকর্তার সমস্যা নেই। এ দাবিতে আমরা আন্দোলন করছি।

একই দাবিতে পীরগাছা উপজেলায় ভোট পুনর্গণনার দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের অপসারণ দাবি জানিয়ে সকালে বিক্ষোভ মিছিল করেছেন নেতাকর্মীরা। রোববার (১৪ ফেব্রুয়ারি) রংপুর নগরীর পাবলিক লাইব্রেরির মাঠে গণজমায়েত কর্মসূচি ঘোষণা করেন তারা।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী কালবেলাকে বলেন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশের প্রস্তুতি আছে। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি মোতায়েন আছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

মমতাকে অব্যাহতি দিয়ে ভেঙে দেওয়া হলো পশ্চিমবঙ্গের মন্ত্রিসভা

আখতারের আসনে ফল প্রত্যাখ্যান বিএনপি প্রার্থীর, সড়ক অবরোধ

আপডেট টাইম : ০৪:৩৫:৩৭ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬