পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ৪ নং বড়গাঁও ইউনিয়নবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক ও ক্রীড়া ব্যক্তিত্ব আবু সাঈদ নূর আলম বাবু।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র ঈদুল ফিতর মুসলিম উম্মাহর জন্য আনন্দ ও খুশির বার্তা নিয়ে আসে। ঈদের এই আনন্দ যেন সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও সমৃদ্ধি বয়ে আনে—এটাই তার প্রত্যাশা।
আবু সাঈদ বাবু জানান, দীর্ঘদিন ধরে তিনি এলাকার সাধারণ মানুষের পাশে থেকে বিভিন্ন সামাজিক কার্যক্রমে যুক্ত আছেন। এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছেন সবসময়।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান। জনগণের ভালোবাসা ও ব্যাপক সমর্থন সারা পাচ্ছেন তিনি এলাকার উন্নয়নে কাজ করতে চান বলে উল্লেখ করেন।
তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন, অবকাঠামো বৃদ্ধি এবং সাধারণ মানুষের কল্যাণে কাজ করাই হবে তার মূল লক্ষ্য।
সম্প্রতি এলাকায় তার নির্বাচনী এলাকায় সর্বস্তরের মানুষের কাছে দোয়া ও সমর্থন কামনা করেন। পাশাপাশি তিনি সবাইকে আবারও পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

ঠাকুরগাঁও (রংপুর) প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 



















