সিরাজগঞ্জ , শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬

হিলি রেলস্টেশনে গাছ পড়ে ভবনের ক্ষতি, কোটি টাকার সম্পদ হুমকিতে

  • রিপোর্টার:
  • আপডেট টাইম : ০৮:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫
  • ৪৩ জন দেখেছেন

প্রতিবেদক হাকিমপুর (দিনাজপুর):
দিনাজপুরের হিলি রেলস্টেশনের ভবনের ওপর দীর্ঘদিন ধরে পড়ে আছে কয়েকটি পুরাতন নিম ও বট গাছ। ঝড়-বৃষ্টি ও রোদে ক্ষতিগ্রস্ত এসব গাছের চাপ স্টেশন ভবনের টিনের চাল, দেয়াল ও অন্যান্য স্থাপনার ক্ষতিগ্রস্থ হচ্ছে। এতে রেল বিভাগের কোটি টাকার সম্পদ নষ্টের হুমকিতে রয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) সরেজমিনে দেখা যায়, ভবনের ওপর পড়ে থাকা পুরাতন গাছগুলো এখনও অপসারণ করা হয়নি।  কিছু  গাছ শুকিয়ে ও পচে মাটির সঙ্গে মিশে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, অবহেলা ও উদাসীনতার কারণে সরকারি সম্পদ ধ্বংস হচ্ছে, অথচ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নিচ্ছে না।

স্থানীয় বাসিন্দা আমজাদ খান বলেন, গাছগুলো বৃষ্টি-রোদে পড়ে থেকে ধীরে ধীরে ক্ষয় হচ্ছে। অথচ এগুলো টেন্ডারের মাধ্যমে বিক্রি করলে সরকারের ফান্ডে অর্থ জমা হতো।

আনোয়ার হোসেনের,অভিযোগ,বছরের পর বছর ধরে গাছগুলো নষ্ট হচ্ছে। সময়মতো টেন্ডার দিলে সরকার বিপুল অংকের টাকা পেত। কিন্তু কর্তৃপক্ষ কোনো উদ্যোগ নিচ্ছে না।

সোহেল রানা বলেন,ভবনের ওপর গাছ পড়ে থাকার কারণে ভবনগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়েছে। অথচ এগুলো বিক্রি করলে সরকারের বড় অংকের রাজস্ব আসত।

এ বিষয়ে উপ-সহকারী প্রকৌশলী (রেল পথ) আব্দুর রহমান বলেন, ঝড়বৃষ্টিতে রেল ভবনের ওপর গাছ ভেঙে পড়েছে। সরকারের অনুমতি ছাড়া এগুলো স্থানীয়ভাবে বিক্রি করা সম্ভব নয়। বিষয়টি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

90
Created on
আপনার মতামত দিন

জাতীয় সংসদ নির্বাচনে আপনি কোন দলকে ক্ষমতায় দেখতে চান ?

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

হিলি রেলস্টেশনে গাছ পড়ে ভবনের ক্ষতি, কোটি টাকার সম্পদ হুমকিতে

আপডেট টাইম : ০৮:৪২:০৯ অপরাহ্ন, সোমবার, ১ সেপ্টেম্বর ২০২৫