দিনাজপুরের হিলিতে গ্রামীণ সড়কের কোর রোড, সড়ক অগ্রাধিকার ও তথ্য যাচাইকরণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২১ জুলাই) বেলা ১১টায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর আয়োজনে হাকিমপুর উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী আতাউর রহমানের সভাপতিত্বে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় হিলির গ্রামীণ সড়কগুলো মাস্টারপ্ল্যানের মাধ্যমে উন্নয়নের লক্ষ্যে কাজ করার পাশাপাশি সড়কগুলো মানুষের চলাচলের উপযোগী করে গড়ে তোলার বিষয়ে আলোচনা করা হয়।
এ সময় হাকিমপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেজবাহুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাসুদ রানা, সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, হাকিমপুর উপজেলা উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান এবং হিলি প্রেস ক্লাবের আহ্বায়ক সোহেল রানাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

হাসান আলী (হাকিমপুর) দিনাজপুর প্রতিনিধি। জনতার কণ্ঠ.কম। 




















