সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর পর ঐতিহাসিক লর্ডসে টেস্ট খেলবে টাইগাররা

১৭ বছর আগে বাংলাদেশের জার্সিতে সেঞ্চুরি করে লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে নাম লেখান তামিম ইকবাল। ছবি: সংগৃহীত

১৭ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আবারও ক্রিকেটের তীর্থভূমি লর্ডসে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) বিষয়টি নিশ্চিত করেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) ২০২৭ সালের ঘরের মাঠের আন্তর্জাতিক সূচি প্রকাশ করে ইসিবি। সূচি অনুযায়ী, আগামী ২৮ মে ২০২৭ থেকে লর্ডসে একমাত্র টেস্টে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এর মাধ্যমে ২০১০ সালের পর প্রথমবার ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলবে টাইগাররা।

বাংলাদেশ সর্বশেষ ১৭ বছর আগে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ইংল্যান্ড সফর করেছিল। সেই সিরিজের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল লর্ডসে। ওই ম্যাচে ইংল্যান্ড জয় পেলেও বাংলাদেশের হয়ে তামিম ইকবাল সেঞ্চুরি এবং শাহাদাত হোসেন পাঁচ উইকেট নিয়ে লর্ডসের বিখ্যাত অনার্স বোর্ডে নাম লেখান, যা ছিল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এক স্মরণীয় অর্জন।

যদিও এরপর আর ইংল্যান্ডে টেস্ট খেলেনি বাংলাদেশ। ২০১৬ সালে বাংলাদেশ সফরে এসে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলেছিল ইংল্যান্ড। চট্টগ্রামে প্রথম টেস্টে জয়ের পর মিরপুরে ঐতিহাসিক জয় তুলে নিয়ে ইংল্যান্ডের বিপক্ষে নিজেদের ইতিহাসে একমাত্র টেস্ট জয় পায় টাইগাররা। এখন পর্যন্ত দুই দলের মধ্যে ১০টি টেস্টে সেটিই বাংলাদেশের একমাত্র জয়।

২০২৭ সালের লর্ডস টেস্টটি বাংলাদেশের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। কারণ এর এক বছরেরও কম সময় আগে অস্ট্রেলিয়া সফরে যাওয়ার কথা রয়েছে টাইগারদের, যেখানে ২৩ বছর পর দেশটিতে প্রথম টেস্ট খেলবে তারা।

ইসিবি জানিয়েছে, ২০২৭ সালের সেপ্টেম্বরে বাংলাদেশের নারী দলও ইংল্যান্ড সফর করবে। সফরে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।

টি-টোয়েন্টি ম্যাচগুলো হবে

৮ সেপ্টেম্বর – নর্দাম্পটন ১০ সেপ্টেম্বর – টনটন ১২ সেপ্টেম্বর – উরচেস্টার

ওয়ানডে ম্যাচগুলো হবে

১৭ সেপ্টেম্বর – হোভ ২১ সেপ্টেম্বর – ক্যান্টারবারি ২৪ সেপ্টেম্বর – চেল্মসফোর্ড

লর্ডসে জমজমাট আন্তর্জাতিক মৌসুম ২০২৭ সালের গ্রীষ্মে লর্ডসে ব্যস্ত আন্তর্জাতিক সূচি থাকছে। বাংলাদেশের বিপক্ষে টেস্টের পাশাপাশি পুরুষ ও নারী উভয় বিভাগের অ্যাশেজ ম্যাচ অনুষ্ঠিত হবে। এ ছাড়া নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের একটি পুরুষদের ওয়ানডেও আয়োজন করবে ঐতিহাসিক এই ভেন্যু। লর্ডসের মালিকানাধীন মেরিলিবোন ক্রিকেট ক্লাবের (এমসিসি) প্রধান নির্বাহী ও সচিব রবার্ট লসন বাংলাদেশের প্রত্যাবর্তনকে বিশেষ উপলক্ষ হিসেবে উল্লেখ করেছেন।

তিনি বলেন, ‘২০২৭ সালের আন্তর্জাতিক সূচি লর্ডসকে আবারও বিশ্বক্রিকেটের অন্যতম সেরা মঞ্চ হিসেবে তুলে ধরবে। একই গ্রীষ্মে পুরুষ ও নারী; উভয় অ্যাশেজ ম্যাচ আয়োজন করা যেমন রোমাঞ্চকর, তেমনি ১৭ বছর পর বাংলাদেশকে লর্ডসে স্বাগত জানাতে পারাও আমাদের জন্য আনন্দের। লন্ডন ও যুক্তরাজ্যজুড়ে বসবাসকারী বিপুলসংখ্যক বাংলাদেশি সমর্থকের জন্য এটি একটি বিশেষ উপলক্ষ হবে।’

লন্ডনে তিন লাখেরও বেশি বাংলাদেশি বসবাস করেন। ফলে ২০২৭ সালের এই টেস্টে লর্ডসে গ্যালারিতে বড় সংখ্যায় বাংলাদেশি সমর্থকের উপস্থিতি এবং বর্ণিল পরিবেশের প্রত্যাশা করছে এমসিসি ও ইসিবি।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

১৭ বছর পর ঐতিহাসিক লর্ডসে টেস্ট খেলবে টাইগাররা

আপডেট টাইম : ০৭:৫১:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬