সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হাসান মাহমুদের চার উইকেটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

ডারউইন টেস্টে প্রথম থেকেই অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ে চাপ তৈরি করেছে বাংলাদেশ। চার উইকেট হারিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও দ্বিতীয় সেশন শেষ হওয়ার আগে আরও চার উইকেট তুলে নিয়ে স্বাগতিকদের বড় সংগ্রহের পথে বাধা হয়ে দাঁড়িয়েছে টাইগাররা।

লাঞ্চের আগে ৭৪ রানে ৪ উইকেট হারানো অস্ট্রেলিয়াকে কিছুটা স্বস্তি দিয়েছিলেন স্টিভেন স্মিথ ও অ্যালেক্স ক্যারি। পঞ্চম উইকেটে তারা গড়েন ৫৫ রানের জুটি।

তবে পানি বিরতির পর প্রথম বলেই ক্যারিকে বোল্ড করে জুটি ভাঙেন এবাদত হোসেন। ৪৩ বলে ১৯ রান করেন ক্যারি।
 
এরপর বো ওয়েবস্টারকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন তাসকিন আহমেদ। মাত্র ১০ বলে ১২ রান করেন ওয়েবস্টার।

কিছুক্ষণ পর প্যাট কামিন্সকেও ফেরান হাসান মাহমুদ। অফ স্টাম্পের বাইরের বলে ব্যাট চালিয়ে লিটন দাসের হাতে ক্যাচ দেন অস্ট্রেলিয়া অধিনায়ক। ১৯ বলে ৯ রান করেন তিনি।

তবে এক প্রান্ত আগলে রেখেছেন স্টিভেন স্মিথ। ২ রানে জীবন পাওয়া এই ব্যাটার ৭৬ বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ৪৫তম ফিফটি। বাংলাদেশের বিপক্ষে এটি তার দ্বিতীয় পঞ্চাশ।

এরপর মিচেল স্টার্ককেও ফেরান হাসান। তাতে ইনিংসে নিজের চতুর্থ উইকেট পান এই পেসার। স্টার্কের বিদায়ের পর অস্ট্রেলিয়ার সংগ্রহ দাঁড়ায় ৮ উইকেটে ১৮০ রান।

বাংলাদেশের হয়ে হাসান মাহমুদ চারটি, এবাদত হোসেন দুটি এবং তাসকিন আহমেদ দুটি উইকেট নিয়েছেন। প্রথম সেশনে চার উইকেট নেওয়ার পর দ্বিতীয় সেশনেও ধারাবাহিক বোলিংয়ে অস্ট্রেলিয়াকে চাপে রেখেছে বাংলাদেশ।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হাসান মাহমুদের চার উইকেটে বিপর্যস্ত অস্ট্রেলিয়া

আপডেট টাইম : ১১:২৩:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬