সিরাজগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) সকালে হিলি বাজারস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির সূচনা করা হয়। এ সময় উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা। পরে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি সফল করার লক্ষ্যে দুপুরে হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা দিনাজপুর জেলা শহরের উদ্দেশে যাত্রা করেন।
এ সময় হাকিমপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সোহেল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সোহাগ হোসেন, যুগ্ম আহ্বায়ক সোহাগ শেখসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নেতাকর্মীরা বলেন, প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজনের মাধ্যমে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও গতিশীল করার পাশাপাশি তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

হিলিতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৫:০২:০৭ অপরাহ্ন, বুধবার, ১৯ অগাস্ট ২০২৬