সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

কিশোরগঞ্জের তাড়াইলে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন বাস্তবায়নে অভিযান চালিয়ে ২৮৫ পিস নিষিদ্ধ কারেন্ট জাল এবং ২৫ পিস দুয়ারী (রিং জাল) জাল জব্দ করা হয়েছে।

জব্দকৃত জালগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪ লাখ ৬৫ হাজার টাকা। অভিযানে নেতৃত্ব দেন, তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী।

বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টায় তাড়াইল সদর বাজারে মাছুম মিয়া নামের এক ব্যবসায়ীর দোকানে উপজেলা মৎস্য দপ্তর অভিযান পরিচালনা করে ৩১০ পিস অবৈধ জাল জব্দ করা হয়। এছাড়াও উপজেলা ভূমি অফিস সংলগ্ন মেসার্স লাবিব পোল্ট্রি ফিড এন্ড মেডিসিনের লাইসেন্স না থাকায় মৎস্য ও পশু খাদ্য আইনে ৫০০ টাকা জরিমানা করা হয়।

তাড়াইলে বিএনপি-এনসিপি ও সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

পরিচালিত অভিযানে জব্দ করা অবৈধ কারেন্ট ও দুয়ারী (রিং জাল) উপজেলা পরিষদের খোলা জায়গায় জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. রাশেদুজ্জামান মিয়া, উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মারুফ আকন্দ। এছাড়াও তাড়াইল থানার পুলিশ সদস্যরা সহযোগিতা করেন।

তাড়াইল উপজেলা মৎস্য কর্মকর্তা ইসমাইল হোসেন বলেন, দেশীয় মাছের প্রজনন ও বংশবৃদ্ধি রক্ষায় নিষিদ্ধ জালের ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

বরের গাড়ি থেকে তুলে নেওয়া নববধূর ভিডিও বার্তা

তাড়াইল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট জিসান আলী বলেন, অবৈধ জাল ব্যবহার করে মাছ শিকার জলজ সম্পদ ও প্রাকৃতিক প্রজনন ব্যবস্থার জন্য মারাত্মক হুমকি। টেকসই মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালনা করা হবে।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

তাড়াইলে ৪ লাখ ৬৫ হাজার টাকার অবৈধ জাল পুড়িয়ে ধ্বংস

আপডেট টাইম : ০৮:৩১:৩৮ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬