সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তাড়াইলে বিএনপি-এনসিপি ও সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

কিশোরগঞ্জের তাড়াইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ঝটিকা মিছিলকে কেন্দ্র করে বিএনপি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), সাংবাদিক, জুলাই যোদ্ধা ও সাধারণ মানুষকে আসামি করে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছে এনসিপি।

সোমবার (৩১ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা এনসিপির কার্যালয়ে জেলা এনসিপির উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা অভিযোগ করেন, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাড়াইল উপজেলা বিএনপির একাংশের কয়েকজন নেতা বিএনপি ও এনসিপির নেতাকর্মী, সাংবাদিক, জুলাই যোদ্ধা এবং নিরীহ সাধারণ মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক ও মিথ্যা মামলা দায়ের করেছেন।

জানা গেছে, তাড়াইল উপজেলার দড়িজাহাঙ্গীরপুর গ্রামের আবেদ আলীর ছেলে আকবর হাসান (৪৪) শনিবার (২৯ আগস্ট) তাড়াইল থানায় ২০০৯ সালের আইনের ৬, ৭, ৮, ৯, ১০, ১১ ও ১২ ধারায় ৩৪ জনকে আসামি করে একটি মামলা করেন। মামলাটি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিলকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

এনসিপির নেতারা অভিযোগ করেন, মামলায় সাংবাদিক ও জুলাই যোদ্ধা মো. ওমর খান সানি, তাড়াইল উপজেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ও জুলাই যোদ্ধা রুবেল ভূঁইয়াসহ ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন—এমন অনেক নিরীহ ব্যক্তিকে আসামি করা হয়েছে। তারা এ ধরনের মামলা দায়েরের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

জেলা এনসিপির সাংগঠনিক সম্পাদক ইকরাম হোসেন বলেন, ‘তাড়াইল উপজেলায় বিএনপির নাম ভাঙিয়ে একটি মহল সাধারণ মানুষ ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের হয়রানি ও নির্যাতন করছে। যে মামলাটি করা হয়েছে, তাতে ঘটনার সঙ্গে জড়িত নন—এমন বিএনপির ত্যাগী কর্মী, এনসিপির নেতাকর্মী, সাধারণ ব্যবসায়ী ও শিক্ষার্থীদেরও আসামি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

তিনি আরও বলেন, ‘অবিলম্বে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় এনসিপি ও সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।’

সংবাদ সম্মেলনে এনসিপির নেতারা প্রশাসনের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে রাজনৈতিক প্রতিহিংসা বন্ধ করে এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানান তারা।

সংবাদ সম্মেলনে কিশোরগঞ্জ জেলা ও তাড়াইল উপজেলা এনসিপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং মামলার শিকার কয়েকজন ভুক্তভোগী উপস্থিত ছিলেন।

One thought on “তাড়াইলে বিএনপি-এনসিপি ও সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াইলে বিএনপি-এনসিপি ও সাংবাদিকের নামে মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

আপডেট টাইম : ০৮:২৭:৫১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬