সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

তাড়াশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার গুড়পিপুল বাজারে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী অত্যন্ত ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে এলাকায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা, গীতাপাঠ, পূজা-অর্চনা এবং দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে গুড়পিপুল গ্রামের সনাতন ধর্মাবলম্বী সর্বস্তরের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে গুড়পিপুল বাজার সার্বজনীন জয়দুর্গা মন্দির প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মন্দিরে এসে শেষ হয়।
এ সময় সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষেরা ধর্মীয় নানা স্লোগান ও বাদ্যের তালে তালে শোভাযাত্রাকে মুখরিত করে তোলেন।
শোভাযাত্রা শেষে গুড়পিপুল বাজার সার্বজনীন জয়দুর্গা মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা অনুষ্ঠিত হয়। এ ছাড়াও অনুষ্ঠানে পবিত্র গীতা পাঠ করা হয়। দিনব্যাপী আয়োজিত এসব ধর্মীয় অনুষ্ঠানে সনাতন ধর্মাবলম্বী ভক্তরা অংশ নেন। পরে দেশ, জাতি এবং বিশ্বমানবতার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
উৎসবমুখর এই আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেশীগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোয়াজ্জেম হোসেন মাসুদ। এ সময় তাঁর সঙ্গে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

তাড়াশে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা

আপডেট টাইম : ০১:৪০:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬