সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সীমান্তের যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

“সীমান্তের অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ”— এই স্লোগানকে বাস্তবে রূপ দিয়ে এবার চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের স্বাবলম্বী করতে এক অনন্য উদ্যোগ গ্রহণ করেছে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)। সীমান্ত এলাকার যুবসমাজকে মাদক, চোরাচালান সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দৃষ্টিভঙ্গির পরিবর্তন করে তাদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে শুরু হয়েছে ছয় সপ্তাহব্যাপী ‘ইলেকট্রিক্যাল অ্যান্ড হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ-২০২৬’।
​রবিবার ৬ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় চরবাগডাঙ্গা ইউনিয়ন পরিষদ হলরুমে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়। চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান, পিএসসি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই প্রশিক্ষণ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন,​”সীমান্ত এলাকায় বসবাসরত যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ৫৩ বিজিবির উদ্যোগে বিভিন্ন ধরনের যুগোপযোগী প্রশিক্ষণের পরিকল্পনা নেওয়া হয়েছে। শিক্ষিত বেকার যুবকদের কারিগরি দিক থেকে দক্ষ করে গড়ে তুলে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাই এসব প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। ইলেকট্রিক্যাল ও হাউজ ওয়্যারিংয়ের মতো বাস্তবমুখী প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে যুবকরা যেমন নিজেদের কর্মসংস্থান নিশ্চিত করতে পারবেন, তেমনি সমাজে অন্যদের জন্যও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবেন।”

আরও পড়ুন: শরীয়তপুরে মমালা তুলে না নেওয়ায় বাদীকে প্রাণনাশের হুমকি

​মাদক, চোরাচালান ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুবসমাজকে রক্ষায় এই ইতিবাচক প্রয়াস নেয়া হয়েছে।
৫৩ বিজিবি সূত্র জানিয়েছেন, সীমান্তবর্তী চরবাগডাঙ্গা ইউনিয়নকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা এবং এলাকার মানুষের আর্থসামাজিক উন্নয়ন সাধনে বিজিবি নিয়মিত বিভিন্ন কল্যাণমূলক কাজ করে যাচ্ছে। যুবকদের দক্ষতা উন্নয়ন ও আত্মনির্ভরশীল করে তোলার এই উদ্যোগ সীমান্ত এলাকার বেকারত্ব দূর করার পাশাপাশি যুবসমাজকে ধ্বংসাত্মক পথ থেকে ফিরিয়ে আনতে অত্যন্ত কার্যকরী ভূমিকা রাখবে।
​সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনকল্যাণমূলক ধারা অব্যাহত রেখে দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ৫৩ বিজিবি নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। একই সাথে জনসচেতনতামূলক কর্মকাণ্ডের অংশ হিসেবে এ ধরনের জনকল্যাণমূলক প্রশিক্ষণ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে।
বিজিবি’র ​এই মহতী উদ্যোগ জেলার সচেতনমহল ও প্রশিক্ষণার্থীদের মাঝে প্রশংসিত হয়েছে এবং ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সৃষ্টি করেছে।

One thought on “আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সীমান্তের যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

আত্মকর্মসংস্থান সৃষ্টিতে সীমান্তের যুবকদের ইলেকট্রিক্যাল প্রশিক্ষণ

আপডেট টাইম : ০৪:২৯:০৪ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬