সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::

লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়ে আর্সেনালের শতভাগ জয়

গোলের পর আর্সেনাল খেলোয়াড়দের উদযাপন। ছবি: রয়টার্স

ঘরের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের মাত্র পাঁচ মিনিটেই গোল খেয়ে বসে আর্সেনাল। সদ্য চেলসিতে যোগ দেওয়া মরগান রজার্স মাত্র দুই মিনিটে নীল শিবিরে গোলের উৎসব এনে দেন। ম্যাচের ফিরতে সময় নেয়নি আর্সেনাল। কাই হাভার্টজ ও মার্টিন ওডেগার্ডের গোলে ২-১ ব্যবধানে জিতেছে প্রিমিয়ার লিগের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

টানা তিন ম্যাচ জিতে গানারদের শতভাগ জয়ের রেকর্ড অক্ষুণ্ণ থাকল। একইসঙ্গে পয়েন্ট তালিকার শীর্ষে ম্যানচেস্টার সিটির সঙ্গে সমান (৯ পয়েন্ট করে) অবস্থানে উঠে এসেছে তারা।

ম্যাচে চেলসির জন্য ম্যাচের শুরুটা ছিল স্বপ্নের মতো। দ্বিতীয় মিনিটেই ডি-বক্সের প্রান্ত থেকে নিচু ভলিতে ডেভিড রায়াকে পরাস্ত করে তাদের এগিয়ে দেন রজার্স। এরপর চ্যাম্পিয়নসুলভ প্রতিক্রিয়া দেখায় আর্সেনাল। একের পর এক সুযোগ তৈরি করার পর ২৫তম মিনিটে বক্সে ঢুকে নিচু শটে পোস্টের কোনা ঘেঁষে গানারদের সমতায় ফেরান হাভার্টজ।

দ্বিতীয়ার্ধ শুরুর পাঁচ মিনিটের মাথায় জয়সূচক গোলটি করেন ওডেগার্ড। ডি-বক্সের ভেতর থেকে দারুণ ফিনিশিংয়ে আর্সেনাল অধিনায়ক বল জালে পাঠান। ম্যাচের বাকি সময়ে উভয় দল আক্রমণে গেলেও কেউ আর স্কোরলাইনে (২-১) পরিবর্তন আনতে পারেনি।

শতভাগ জয়ের পর আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের দল যেভাবে খেলেছে ও লড়াই করেছে, তা দেখাটা ছিল আনন্দের। আমরা যে পরিমাণ আক্রমণাত্মক হুমকি তৈরি করেছি, ব্যক্তিগতভাবেও দারুণ কিছু পারফরম্যান্স ছিল। স্টেডিয়ামের ভেতরের পরিবেশটাও ছিল দেখার মতো।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রেস ব্রিফিংয়ে মুখোমুখি ফাইটাররা, প্রশ্নোত্তরের পাশাপাশি দেখালেন বক্সিং পোজ

লন্ডন ডার্বিতে চেলসিকে হারিয়ে আর্সেনালের শতভাগ জয়

আপডেট টাইম : ১১:০৬:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬