সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

শোবিজে স্বজনপ্রীতি-সিন্ডিকেটের আধিপত্য, অভিযোগ স্বাগতার

তারকা মানেই আলো-ঝলমলে জীবন। কিন্তু সেই আলোর আড়ালে থাকা গল্পগুলো কতটা অজানা? সম্পর্ক, জীবনযাপন, ক্যারিয়ার, গুঞ্জন কিংবা ভবিষ্যতের ভাবনা- সবকিছু নিয়েই এবার তারকাদের মুখোমুখি হবে আগামীর সময়ের নতুন সেলিব্রেটি টকশো ‘স্টার স্টোরিজ’। আগামীকাল বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৮টায় প্রচারিত হবে অনুষ্ঠানটির দ্বিতীয় পর্ব।

এ পর্বের অতিথি অভিনেত্রী-সংগীতশিল্পী জিনাত শানু স্বাগতা। উপস্থাপক পান্থ আফজালের সঙ্গে প্রাণবন্ত আড্ডায় স্বাগতা কথা বলেছেন শোবিজের কাজ থেকে শুরু করে ব্যক্তিজীবনের নানা জানা-অজানা অধ্যায় নিয়ে। আড্ডায় উঠে এসেছে সম্পর্ক, ভালোবাসা, বিয়ে, মিডিয়া পলিটিক্স, গুঞ্জন এবং জীবনের নানা অভিজ্ঞতার কথাও।

আলাপচারিতায় স্বাগতা সোশ্যাল মিডিয়া নিয়ে অকপটে বলেন, ‘সোশ্যাল মিডিয়াতে মানুষেরা দ্বিতীয়-তৃতীয় বিয়ে মেনে নিয়েছে, লিভ টুগেদার মেনে নিয়েছে কিন্তু নিজে এগুলোর মধ্যে জড়িয়ে গেলে সেটা মানতে পারে না; এসব ঘটনা তো ওপেনলি হচ্ছে। মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে দেখছে, ভিউ হচ্ছে। তার মানে আমাদের সোসাইটি এসব দেখতে পছন্দ করে।’

এখানেই শেষ নয়। তিনি শোবিজ ইন্ডাস্ট্রি নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে স্বজনপ্রীতি, পলিটিক্স, গ্রুপিং, সিন্ডিকেট ও লবিং অনেক বেশি। এসবের কারণে যোগ্য মানুষগুলো কাজ পায় না। এমনকি আমাকেও ভালো করা সত্ত্বেও বাদ দেওয়া হয়েছে। ফলে আমার মতো ইন্ডাস্ট্রির অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দিয়েছেন।’

এছাড়াও সমসাময়িক নানা বিষয় নিয়েও নিজের দর্শন ও ভাবনা তুলে ধরেছেন এই অভিনেত্রী। পাশাপাশি থাকছে ফান অ্যান্ড গেম এবং ব্যতিক্রমী র‌্যাপিড ফায়ার, যেখানে স্বাগতার ব্যক্তিগত ও মজার কিছু উত্তর সামনে আসবে।

‘স্টার স্টোরিজ’-এর প্রযোজক নাবিলা মারজুক। অনুষ্ঠানটি দেখা যাবে আগামীর সময় এন্টারটেইনমেন্টের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে। তারকার জীবনের গল্পে নতুন মাত্রা যোগ করা এই আড্ডা দর্শকের আগ্রহ কতটা ধরে রাখতে পারে, সেটিই এখন দেখার।

উল্লেখ্য, ‘স্টার স্টোরিজ’-এর প্রথম পর্বের অতিথি ছিলেন আজমেরী হক বাঁধন।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

শোবিজে স্বজনপ্রীতি-সিন্ডিকেটের আধিপত্য, অভিযোগ স্বাগতার

আপডেট টাইম : ০৬:৫৮:৪৪ অপরাহ্ন, বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬