পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ছয়টি ক্যাটাগরিতে বিভিন্ন গ্রেডে ১১২ জনকে নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গত ০৯ সেপ্টেম্বর থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন
মন্ত্রণালয়: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়
পদসংখ্যা: ০৬টি
লোকবল নিয়োগ: ১১২ জন
পদের নাম: সহকারী হিসাব কর্মকর্তা
- পদসংখ্যা: ১৯টি
- বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)
- শিক্ষাগত যোগ্যতা: এমকম (বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর) অথবা ৩ বছরের অভিজ্ঞতাসহ বিকম ডিগ্রি (বাণিজ্য বিভাগে স্নাতক)।
পদের নাম: সহকারী মাঠ তত্ত্বাবধায়ক
- পদসংখ্যা: ৩৭টি
- বেতন: ১১,৩০০-২৭,৩০০ টাকা (গ্রেড-১২)
- শিক্ষাগত যোগ্যতা: বিএসসি (বিজ্ঞানে স্নাতক), বি-এজি ডিগ্রি (বিএসসি এজি.)
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন)
- পদসংখ্যা: ১৪টি
- বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি
পদের নাম: উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব)
- পদসংখ্যা: ১৫টি
- বেতন: ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড-১৪)
- শিক্ষাগত যোগ্যতা: বিকম ডিগ্রি (বাণিজ্যে স্নাতক)।
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন)
- পদসংখ্যা: ১৪টি
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি পাস
পদের নাম: নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব)
- পদসংখ্যা: ১৩টি
- বেতন: ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড-১৬)
- শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি (বাণিজ্য) পাস
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৯ সেপ্টেম্বর, ২০২৬।

ন্যাশনাল ডেস্ক। জনতার কণ্ঠ.কম 




















