সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মূল আসামি গ্রেপ্তার

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে প্রবাসীর স্ত্রীকে দলবদ্ধ ধর্ষণ ও সেই দৃশ্য ভিডিও করে ব্ল্যাকমেইল করার অভিযোগে দায়ের করা মামলার প্রধান আসামি মো. আল আমিনকে (৩০) গাজীপুর থেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (গণমাধ্যম) বিপ্লব কুমার গোস্বামী সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৯টা ৫ মিনিটে গাজীপুর মহানগরীর সদর থানাধীন ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আল আমিন রানীশংকৈল উপজেলার হাটগাঁও গ্রামের মো. হানিফের ছেলে।

র‍্যাব জানায়, মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী নারী তাঁর বাবার বাড়িতে গোসল করার সময় জনি নামের এক আসামি বাথরুমের ভেন্টিলেটর ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে ওই নারী বাথরুম থেকে বের হলে বাইরে অপেক্ষমাণ আল আমিন তাঁর গলা চেপে ধরে আবার বাথরুমে নিয়ে যান। এ সময় জনি ওই নারীর নগ্ন ভিডিও ধারণ করেন এবং তাঁকে ধর্ষণ করেন। পরে আল আমিনও তাঁকে ধর্ষণ করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

এজাহারে আরও বলা হয়, ধারণ করা ভিডিও অন্যত্র স্থানান্তর করে আসামিরা ওই নারীকে ব্ল্যাকমেইল করতে থাকেন এবং শারীরিক সম্পর্ক স্থাপনের জন্য চাপ দেন। সর্বশেষ গত ২ আগস্ট অপর আসামি মাহবুব আলম তাঁর মুঠোফোনে থাকা ভিডিও ওই নারীকে দেখিয়ে পাঁচ লাখ টাকা দাবি করেন। টাকা না দিলে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।

এ ঘটনায় গত ২০ আগস্ট ভুক্তভোগী নারী বাদী হয়ে রানীশংকৈল থানায় দলবদ্ধ ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা করেন। মামলার পর থেকেই আসামিরা আত্মগোপনে চলে যান।

পরবর্তী সময়ে র‍্যাব-১৩ গোয়েন্দা নজরদারি জোরদার করে। এরই ধারাবাহিকতায় শুক্রবার রাতে র‍্যাব-১৩ ও র‍্যাব-১-এর যৌথ আভিযানিক দল গাজীপুরের ভাওরাইদ মোড় এলাকায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তার আসামিকে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব।

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ঠাকুরগাঁওয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগ, মূল আসামি গ্রেপ্তার

আপডেট টাইম : ০৪:২৩:৩০ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬