সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

জীবনসঙ্গী পেলেন মিমি, বিয়ে ডিসেম্বরে

মিমি চক্রবর্তী

জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। আগামী ডিসেম্বরে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন ৩৭ বছর বয়সী এই অভিনেত্রী।

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার হবু বরের নাম সিদ্ধার্থ। তিনি পেশায় ভারতীয় নৌবাহিনীর (নেভি) একজন উচ্চপদস্থ কর্মকর্তা।

জানা গেছে, বেশ কয়েক বছর ধরেই তারা চুটিয়ে প্রেম করছেন, তবে সম্পর্কের বিষয়টি একেবারেই আড়ালে রেখেছিলেন এই তারকা।

মিমির ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে কলকাতার গণমাধ্যমগুলো জানাচ্ছে, ডিসেম্বরের বিয়ের মূল আনুষ্ঠানিকতাকে সামনে রেখে দুই পরিবার ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে।

তারা নিকটাত্মীয় ও বন্ধুদের কাছে বিয়ের আমন্ত্রণপত্রও পাঠাচ্ছে। তবে বিয়ে প্রসঙ্গে মিমি বা তার হবু বর, কেউই এখনো মুখ খোলেননি।
 
মিমির বিয়ে নিয়ে গুঞ্জন অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরে নিজের ব্যক্তিগত জীবন ও সম্পর্কের বিষয়ে আলোচনায় থাকলেও অভিনেত্রী বরাবরই নিজের ক্যারিয়ারকে গুরুত্ব দিয়েছেন।

পরিচালক রাজ চক্রবর্তীর সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর প্রায় এক দশক পেরিয়ে গেছে। এরপর মিমির ব্যক্তিগত জীবন নিয়ে বিভিন্ন সময়ে নানা গুঞ্জন ছড়ালেও কোনো সম্পর্কের বিষয়েই তিনি আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

এদিকে অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন মিমি। সৃজিত মুখার্জির ‘এম্পারার ভার্সেস শরৎচন্দ্র’সহ বেশকিছু নতুন সিনেমার কাজ করছেন তিনি। এর মধ্যেই তার বিয়ের খবর সামনে আসায় ভক্তদের আগ্রহ আরও বেড়েছে।

One thought on “জীবনসঙ্গী পেলেন মিমি, বিয়ে ডিসেম্বরে

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

জীবনসঙ্গী পেলেন মিমি, বিয়ে ডিসেম্বরে

আপডেট টাইম : ০৪:৫৭:১৪ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬