সিরাজগঞ্জ , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু সংগ্রহশালা

জিন্নাহর ছবি সরিয়ে সাঁটানো হলো গোলাম আযমের ‘অপমানজনক ছবি’

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ঐতিহাসিক সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি সরিয়ে সেখানে এবার জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে জুতা নিক্ষেপের একটি ছবি সাঁটানো হয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে জিন্নাহর দুটি ছবি সরিয়ে ফেলার পর ওই স্থানে ছবিটি লাগানো হয়। এ নিয়ে ডাকসু সংগ্রহশালাকে ঘিরে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

ডাকসু সংগ্রহশালায় পাকিস্তানের প্রথম গভর্নর জেনারেল মুহাম্মদ আলী জিন্নাহর ছবি প্রদর্শন নিয়ে এরই মধ্যে দেশজুড়ে সমালোচনা চলছে। এর মধ্যেই সোমবার দুপুরে জিন্নাহর ছবি সরিয়ে ফেলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু তৈয়ব মো. হাবিলদার।

গণমাধ্যমকে আবু তৈয়ব বলেন, ‘যে জিন্নাহ আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল, তার ছবি এখানে রাখা হবে- এটা মেনে নেওয়া যায় না।’ জিন্নাহর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, ‘ভাষা আন্দোলনের ইতিহাসে তার অবস্থান স্পষ্টভাবে তুলে ধরা প্রয়োজন।’

পরে সরিয়ে ফেলা ছবির জায়গায় গোলাম আযমকে জুতা নিক্ষেপের ছবি সাঁটানো হয়। ছবিটি সাঁটিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী অর্ক বড়ুয়া। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক।

ডাকসু সংগ্রহশালায় প্রদর্শিত গোলাম আযমের ছবির ক্যাপশনে লেখা আছে, ‘১৯৮১ সালের ১ জানুয়ারি বায়তুল মোকাররমে ফিলিস্তিনের যুদ্ধে শহীদ দুই বাংলাদেশির জানাজার নামাজ পড়তে এলে উপস্থিত মুসল্লিরা তাকে জুতাপেটা করেন।’

ছবিটি সাঁটানোর বিষয়ে অর্ক বড়ুয়া বলেন, ‘বেসিক্যালি এখানে ডাকসু সংগ্রহশালা… ইটস মিন্ট টু বি বাংলাদেশের জনগণের লড়াইয়ের বা বাংলাদেশের জনগণের ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভ।’

তিনি বলেন, ‘সেই ঐতিহাসিক ইতিহাসের আর্কাইভের জায়গায় এই ছবিটি কেন রেখেছি? কারণ আমরা পরিষ্কার দেখছি, আমাদের ডাকসুর মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক, তিনি যখন এখানে জিন্নাহর ছবি লাগান, তখন তিনি বলেছেন, তার ইচ্ছা হয়েছে বলে তিনি লাগাইছেন। তো আমার ইচ্ছা হয়েছে, তাই আমি গোলাম আযমের ছবি লাগাইছি।’

কমেন্ট লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার তথ্য গুলো সংরক্ষণ করে রাখুন

লেখক সম্পর্কে তথ্য

জনপ্রিয় সংবাদ

ডাকসু সংগ্রহশালা

জিন্নাহর ছবি সরিয়ে সাঁটানো হলো গোলাম আযমের ‘অপমানজনক ছবি’

আপডেট টাইম : ০৬:৩৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬